ইডি সূত্র / Coal smuggling case ED again summons abhishek banerjee for probe

নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে ২ দিন আগেই দিল্লিতে ED-র দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তার ৪৮ ঘণ্টার মধ্যেই বুধবার ফের অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কয়লাপাচারকাণ্ডে দিন দুই আগেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যদিও ইডি সূত্রের খবর,  এদিন নোটিস পাঠিয়ে অভিষেকের কাছে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। সেগুলি ইডির কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে৷ 

বুধবারই নোটিস পাঠিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও ঘনিষ্ঠ সূত্রে খবর, একদিনের নোটিসে  হাজিরা সম্ভব নয় এমনটাই জানিয়েছেন অভিষেক। ইমেল করে প্রয়োজনীয় নথি পাঠিয়ে দেবেন তিনি, জানান হয়েছে এমনটাই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির এ সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। 

আরও পড়ুন, অনুদান তরজা! নির্বাচন বিধি লঙ্খনের অভিযোগে EC-র দ্বারস্থ BJP, ‘হিন্দুত্ব’ প্রশ্নে পাল্টা TMC

কয়লা পাচার-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফতরে ৯ ঘণ্টা জেরার পর বেরিয়ে  রীতিমতো বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি করেছিলেন, ২৫ জন বিজেপি বিধায়ক যোগদান করতে চাইছেন। তৃণমূল নিচ্ছে না।

বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, ‘আপনারা সবাই জানেন ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে গিয়ে যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তদন্তকারী দল। কারণ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে তাঁরা। তাই সব দোষ মাফ। যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদের হেনস্থা করা হচ্ছে।’

 তিনি আরও বলেন, ‘এটা কলকাতার ঘটনা। আমায় ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। গত ৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের দোষ দিচ্ছি না। তাঁরা নিজেদের কাজ করছেন। তাঁদের উপরেও চাপ দেওয়া হচ্ছে। ভিতরে কী হয়েছে বলব না। যাঁদের দিয়ে করাচ্ছে তাঁরাও খুশি নন।’

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Paris attacks 2015: Historic trial of 20 suspects to open in France

Wed Sep 8 , 2021
Twenty men are going on trial in Paris accused of involvement in France’s worst post-WWII atrocity. Source link

Breaking News

Recent Posts