ভবানীপুরে বামেদের মুখ তরুণ আইনজীবী, প্রার্থী ঘোষণা জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও

নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত মিলেছিল আগেই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকেই প্রার্থী করল বামেরা। জঙ্গিপুরে  প্রার্থী হলেন বামশরিক আরএসপি-র জানে আলম মিঞা। সামশেরগঞ্জে সিপিএম-র মহম্মদ মোদাসসার হোসেন। 

পুজোর আগে, ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ভবানীপুর কেন্দ্রে। সেদিন আবার সাধারণ নির্বাচন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। ভবানীপুরে প্রত্যাশামতোই তৃণমূলের প্রার্থী খোদ দলনেত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসকদল। চেতলায় কর্মিসভা করে যেদিন ভোট প্রচার শুরু করলেন মমতা, সেদিনই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। বিজেপিকে  ‘ঠেকাতে’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস। উপনির্বাচনে প্রার্থীর নাম এখনও চূডান্ত করতে পারেনি বিজেপি। 

আরও পড়ুন: WB By-Poll: ‘অভিষেককে হয়রান করা হচ্ছে’, ভোট-প্রচারে কেন্দ্র-কে নিশানা Mamata-র

একুশের বিধানসভার ফল প্রকাশের পর চার মাস পেরিয়ে গিয়েছে। পুজোর আগে রাজ্য়ের মাত্র ৩ বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। সেই ভোটেও আসছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে। ভবানীপুরে একজন পর্যবেক্ষক, আর জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দায়িত্বে থাকবেন আরও একজন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। আসবেন সাধারণ পর্যবেক্ষকও। প্রতিটি বিধানসভা করে কমপক্ষে ২ পর্যবেক্ষক থাকবেন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা-আবহেই কলকাতায় এবার '৩০০ কোটি'র পুজো!। Barisha sarbojanin Dwadash mandir durgapuja committee this time arranging a puja of 300 crores!

Wed Sep 8 , 2021
অয়ন ঘোষাল  কলকাতায় এবার ৩০০ কোটির পুজো!  তিনশো কোটি? করোনা-আবহে এত টাকা খরচ করে পুজো করছে কারা? কোন পুজো কমিটি? ৩০০ কোটি’র মানে কী? এটা কি পুজোর বাজেট? কোথা থেকে আসছে বিপুল এই বাজেট? কে এনে দিল? খুব স্বাভাবিক ভাবেই এই সব প্রশ্ন ভিড় করবে। সব প্রশ্নের উত্তরে এটুকু বলাই […]

Breaking News

Recent Posts