Happy Birthday Sourav Ganguly: Cricket Fraternity Wishes Legendary Former India Captain । ৪৮-এ পা মহারাজের! বিরাট থেকে বীরু, ভাজ্জি থেকে যুবি

নিজস্ব প্রতিবেদন:  আজ  ৪৮-এ পা দিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দেওয়া অধিনায়কের আজ জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছাবার্তার বন্যা বিসিসিআই সভাপতির জন্য।

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “হ্যাপি বার্থ ডে দাদা। ভগবান তোমার মঙ্গল করুন।”

নিজের ক্রিকেটিয় কেরিয়ারের শুরুর দিকে সৌরভের মতো অধিনায়ক যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন সেকথা স্মরণ করিয়ে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেওয়াগ। শুধু তাই নয় সৌরভকে নিয়ে মজা করতেও ছাড়েননি বীরু।

কয়েকদিন আগেই হরভজন সিং বলেছিলেন , সৌরভের জন্যই তিনি হরভজন সিং হতে পেরেছেন। সেই ভাজ্জিও প্রিয় দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মহারাজের জন্মদিনে যুবরাজের শুভেচ্ছা। যুবি এক কদম এগিয়ে লিখলেন, “ভারতীয় ক্রিকেটের অবিসংবাদিত দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছ, সত্যিকারের নেতা কী তুমি না থাকলে তা জানতেই পারতাম না, তুমিই সেটা দেখিয়েছ।”

মহম্মদ কাইফ লিখলেন, “একজন দুরন্ত ব্যাটসম্যান থেকে অসাধারণ অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেটের সর্বোপরি নায়ক- আমার ক্যাপ্টেন ও মেন্টকে জন্মদিনের শুভেচ্ছা।”

 

ভারতীয় ক্রিকেটের বিবর্তন ঘটেছিল যে মানুষটির হাত ধরে, হ্যাপি বার্থ ডে দাদা- লিখলেন সুরেশ রায়না।

ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ লিখলেন, “এই শুভদিন বার বার ফিরে ফিরে আসুক। তুমি আরও সাফল্য পাও।”

 

 

কেএল রাহুল, কুলদীপ যাদব থেকে যুজবেন্দ্র চাহলও সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন – হ্যাপি বার্থ ডে সৌরভ: ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল ICC  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"চিনের সঙ্গে কোনও আপোস নয়" টিকটকে তথ্য নিরাপত্তায় কড়া বার্তা আমেরিকার

Wed Jul 8 , 2020
 চিনা Huawei কোম্পানির বিরোধিতার কথা টেনে এনে বলেন, “ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আপোসের বিরুদ্ধে আমেরিকা।” Source link

Breaking News

Recent Posts