বাণিজ্যিক ব্যাংকগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক যে হারে স্বল্প মেয়াদি সুদ দেয় (রেপো রেট) তার উপরে ২৬৫ বেসিস পয়েন্ট বা ২.৬৫ শতাংশ পয়েন্ট ভিত্তিতে এক্সটার্নাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট (EBLR) মেনে চলছে স্টেট ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট কমানোয় ECLR ভিত্তিক সুদের হার ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে এসবিআই। সাম্প্রতিকতম সুদ হ্রাসের ফলে SBI-এর ECLR দাঁড়িয়েছে ৬.৬৫ শতাংশ। একইভাবে সাম্প্রতিক সময়ে এসবিআইয়ের রেপো রেট ভিত্তিক সুদের হারও ৪০ বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে।
গত মে মাসে রেপো রেট ৪ শতাংশে নামিয়ে এনেছিল আরবিআই। ২০০০ সালের পরে এই প্রথম সুদের হার এমন তলানিতে নামিয়ে এনেছিল তারা। এর সুফল যাতে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায় তার উপরে বিশেষ জোর দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর পর থেকে একেক সময় সুদের হার কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে এসবিআই। গত জুন মাসে সমস্ত মেয়াদি সুদে MCLR ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ হ্রাস করে তারা।
আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা রাখা কি এখন ব্যাংকের তুলনায় লাভের? জেনে নিন সব প্রকল্পের