Sushant Singh Rajput’s brother-in-law and Haryana cadre IPS officer OP Singh to join Mumbai Crime Branch for investigation?

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এখনও মুম্বই পুলিসের তদন্তাধীন। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিস। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন। শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন তিনি।

প্রসঙ্গত, সুশান্তের দিদি ঋতুর বিয়ে করেন হরিয়ানা ক্যাডারের আইপিএস ওমপ্রকাশ সিংকে। যিনি বর্তমানে হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি। আর সুশান্তের জামাইবাবুই প্রথম দাবি করেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে, সুশান্ত আত্মহত্যা করার মতো মানসিকতার ছেলে কখনওই নয়। আর এখন শোনা যাচ্ছে, সুশান্তের মৃত্যু তদন্ত স্বচ্ছভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে তিনি মুম্বইয়ে বদলি নিয়েছেন। আর এবিষয়ে বেশকিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-‘ঐশ্বর্য চান ওকে নিয়ে আলোচনা হোক’, রাই সুন্দরীকে ‘আন্টি’ বলেও ডেকেছিলেন সোনম!

আরও পড়ুন-যৌনতার বদলে ছবিতে কাজের প্রস্তাব! কলকাতার নামী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের নায়িকার

যদিও সত্যিই সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন কিনা, সেবিষয়ে অভিনেতার পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। এমনকি ওমপ্রকাশ সিং নিজেও এবিষয়ে এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর তাঁর আরও এক জামাই বাবু, বিশাল কৃতি (শ্বেতা সিং কৃতির স্বামী) নেপোমিটার চালু করেছেন। যে নেপোমিটারে মাধ্যমে বলিউডের কোনও ছবি ‘স্বজনপোষণ’ দোষে দুষ্ট কিনা তা বিচার করতে পারবেন জনতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Healthier School Meal Programs Helped Poorer Kids Beat Obesity: Study

Thu Jul 9 , 2020
By E.J. MundellHealthDay Reporter TUESDAY, July 7, 2020 (HealthDay News) Just how healthy has the introduction of healthier new meals at America’s schools been for kids? A new study ties the policy move to about a half-million fewer obese U.S. children. The study covered kids aged 10 to 17. It […]

Breaking News

Recent Posts