হাইলাইটস
- খুব শিগগিরই গ্রাহকদের জন্য নয়া এই প্ল্যানের খবর মেসেজ পাঠিয়ে জানাতে চলেছে BSNL।
- সরকারি এই টেলিকম সংস্থার এমন অনেক প্ল্যানই রয়েছে যেগুলি সব সার্কেলের জন্য উপলব্ধ নয়।
- কিন্তু সংস্থার তরফে পরিষ্কার করে জানানো হয়েছে যে, এই মাল্টি রিচার্জের সুবিধা দেশের সমস্ত প্রান্তের মানুষের জন্যই নিয়ে আসতে চলেছে BSNL।
এই মাল্টি রিচার্জ বিষয়টি আসলে ঠিক কী?
এই সুবিধা একমাত্র BSNL-এর প্রিপেড গ্রাহকদের জন্যই উপলব্ধ। মাল্টি রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, এর সাহায্যে BSNL-এর কোনও প্রিপেড গ্রাহক একাধিকবার রিচার্জ করতে পারবেন। একটি প্ল্যানের বৈধতা শেষ হতে না হতেই অন্য প্ল্যানটি স্বয়ংক্রিয় ভাবেই শুরু হয়ে যাবে। BSNL-এর এই ফেসিলিটি প্রিপেড ভাউচার (PV) এবং স্পেশ্যাল ট্যারিফ ভাউচার (STV) জন্যই কেবলমাত্র প্রযোজ্য।
মূলত যে প্ল্যানগুলিতে পাওয়া যাবে এই সুবিধা –
BSNL-এর এই মাল্টি রিচার্জ পরিষেবা মূলত যে প্ল্যানগুলির উপলব্ধ সেগুলি জেনে নিন। ৯৭ টাকা, ৯৮ টাকা, ১১৮ টাকা, ১৮৭ টাকা, ২৪৭ টাকা, ৩১৯ টাকা, ৩৯৯ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা, ৬৬৬ টাকা, ৬৯৯ টাকা, ৯৯৭ টাকা, ১,৬৯৯ টাকা ও ১,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্যই পাওয়া যাবে BSNL-এর মাল্টি রিচার্জ সুবিধা।
খুব শিগগিরই গ্রাহকদের জন্য নয়া এই প্ল্যানের খবর মেসেজ পাঠিয়ে জানাতে চলেছে BSNL। সরকারি এই টেলিকম সংস্থার এমন অনেক প্ল্যানই রয়েছে যেগুলি সব সার্কেলের জন্য উপলব্ধ নয়। কিন্তু সংস্থার তরফে পরিষ্কার করে জানানো হয়েছে যে, এই মাল্টি রিচার্জের সুবিধা দেশের সমস্ত প্রান্তের মানুষের জন্যই নিয়ে আসতে চলেছে BSNL। সংস্থার ধারণা, নয়া এই প্ল্যানে বেশ উপকৃত হবেন গ্রাহকেরা। এমনকী BSNL থেকে যাঁরা মুখ ফিরিয়েছেন, তাঁরাও আবার ফিরবেন বলেই বিশ্বাস সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের।