ধোনির এত ট্রফি জেতার পিছনে রয়েছে সৌরভের অবদান! ব্যাখ্য়া দিলেন গম্ভীর

নিজস্ব প্রতিবেদন: ১৯৮৩-এর পর বিশ্বকাপ এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। বহু সফল যুদ্ধের নায়ক মাহি। তবে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের কথায়, ধোনি এত ট্রফি পেয়েছে সৌরভ গাঙ্গুলির জন্যই। দাদার বানানো দলের ফসলই পেয়েছে ধোনি। টেস্ট ম্যাচে মাহির হাত ধরে সেরা দল হয়ে উঠেছিল ভারত। তবে এখানেও সৌরভ গাঙ্গুলিরই অবদান বলেছেন গম্ভীর।

আরও পড়ুন:মাছির মতো তাড়িয়ে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে”

ধোনির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে সাফল্যের অন্যতম কারণ জাহির খান। আর সেই জাহির খানের ক্রেডিট দাদার। এভাবেই সৌরভ গাঙ্গুলির পক্ষ নিয়ে স্টেপ আউট করেছেন গম্ভীর। ধোনির সঙ্গে ২০০৭ এর টি-২০ বিশ্বকাপ থেকে ২০১১, দুই বড় পাওয়ার সঙ্গী গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপে গম্ভীরের ৯৭ রানের ইনিংস আজও ভোলেনি দেশবাসী।

কিন্তু তাঁর বক্তব্য স্পষ্ট। ধোনি ভাগ্যবান যে তাঁর নেতৃত্বে সচিন, সেওয়াগ, যুবরাজ,ইউসুফ, বিরাটের মতো প্লেয়াররা খেলেছে। আর এজন্যই সহজ হয়েছে বিশ্বকাপ জেতা। মোটের উপর দাদার কঠোর পরিশ্রমের জোরেই ট্রফি জিতেছে ধোনি, এটাই গম্ভীরের -ইনসাইড আউট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Centre sent 79 questions to TikTok and other Appps before baning them permanantly in India

Sun Jul 12 , 2020
নিজস্ব প্রতিবেদন: ভারতে নিষিদ্ধ ৫৯টি অ্যাপকে লম্বা প্রশ্নপত্র পাঠাল কেন্দ্র। জানতে চাওয়া হল তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়-সহ একাধিক বিষয়। ওইসব প্রশ্নের জবাব দিতে হবে। তা না দিলে ভারতের মতো এরকম বিশাল বাজারের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ওইসব অ্যাপের। আরও পড়ুন-জয়া, ঐশ্বর্য, আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ, জানাল নানাবতী হাসপাতাল টিকটক, […]

Breaking News

Recent Posts