Vivek Oberoi wishes Aishwarya Rai Bachchan and her family a speedy recovery after they test positive for COVID-19

নিজস্ব প্রতিবেদন: ​অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। অমিতাভ এবং অভিষেকের পর ঐস্বর্য, আরাধ্যার কোভিড টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। বচ্চন পরিবারের ৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার পরই তারকাদের তরফে শুরু হয়ে যায় প্রার্থনা। বচ্চন পরিবারের সদস্যরা যাতে শিগগিরই সুস্থ হয়ে যান, তার জন্য প্রার্থনা শুরু করেন রিতেশ দেশমুখ থেকে জুহি চাওলা কিংবা ভূমি পেদনেকর, রাজকুমার রাও-রা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বিবেক ওবেরয়ও।

আরও পড়ুন : করোনার কামড়, কেমন আছেন ঐশ্বর্য-আরাধ্যা! জানালেন মহারাস্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

অমিতাভ এবং অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই ট্যুইট করেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বিগ বি এবং অভিষেক বচ্চন যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন , সেই প্রার্থনা করেন বিবেক।

আরও পড়ুন : কোভিডে আক্রান্ত ঐশ্বর্য-আরাধ্যা বাড়িতে, এবার রিপোর্ট এল অমিতাভের জলসার ২৬ জন কর্মীর

অমিতাভ, অভিষেকের পর ঐশ্বর্য এবং আরাধ্যা আক্রান্ত হওয়ার খবর জানার পরও পালটা তাঁদের জন্য প্রার্থনা করেন বিবেক। ঐশ্বর্যর প্রাক্তনের দ্বিতীয় ট্যুইট দেখার পর জোর শোরগোল শুরু হয়ে যায় গোটা বি টাউন জুড়ে। তবে বিবেক শুধু প্রাক্তনের সুস্থতার জন্য শুভকামনা করেননি। অমিতাভ, অভিষেকের জন্য প্রার্থনা করেও করেন ট্যুইট। যদিও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বিবেক ওবেরয়।

 

অন্যদিকে অমিতাভ, অভিষেক, ঐশ্বর্যদের পর অনুপম খেরের মাও করোনায় আক্রান্ত হন বলে খবর পাওয়া যায়। অনুপম খেরের মায়ে পাশাপাশি অভিনেতার, ভাই এবং তাঁর পরিবারও করোনায় আক্রান্ত হন বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নিজে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন; এবার অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করলেন আফ্রিদি

Mon Jul 13 , 2020
অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনরা করোনায় আক্রান্ত হওয়ার পর ভর্তি রয়েছেন হাসপাতালে। Source link

Breaking News

Recent Posts