টম মুডির বিশ্ব সেরা টি-২০ একাদশে চমক! নেই সাকিব-গেইল-ধোনি; নেতৃত্বে কে?

নিজস্ব প্রতিবেদন :  গত ১০ বছরের পারফরম্যান্স নয়, নয় রেকর্ডও – বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ বাছতে এসব কোনও কিছুই মাপকাঠি হিসেবে ধরেননি প্রাক্তন অজি তারকা টম মুডি। এই মুহূর্তে যাঁরা খেলতে পারবেন তাঁদেরকেই দলে নিয়েছেন টম। বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ থেকে তাই তো বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল এবং সাকিব আল হাসানের মতো তারকারা।

একনজরে দেখে নেওয়া যাক টম মুডির টি-টোয়েন্টি একাদশে কারা কারা রয়েছেন-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), জোফ্রা আর্চার (ইংল্যান্ড), জশপ্রীত বুমরাহ (ভারত),  রবীন্দ্র জাদেজা (ভারত, দ্বাদশ ব্যক্তি)।

দলের নেতা নির্বাচনেও চমক রেখেছেন টম মুডি। টম মুডির দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মুডির কথায়, আইপিএল-এর সফল অধিনায়ক রোহিত, চারবার ট্রফি জিতেছেন হিটম্যান।

আরও পড়ুন – নিজে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন; এবার অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করলেন আফ্রিদি    

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

banned chinese app: টিকটক, হেলো’র বিকল্প হয়ে উঠছে ভারতীয় এই অ্যাপগুলি...জানুন - indian apps making a clear win post ban of chinese apps

Mon Jul 13 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই টিকটক (TikTok), হেলো, শেয়ারইট, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। অর্থাৎ চিনে নির্মীত এই অ্যাপগুলিকে (Chinese App) ভারতে আর ব্যবসা করতে দেওয়া হবে না। এদের মধ্যে এদেশে শুধু টিকটকের ইউজার সংখ্যা ১১ লাখেরও বেশি। অ্যাপটির মোট ডাউনলোডের […]

Breaking News

Recent Posts