Rhea Chakraborty changes WhatsApp DP to a selfie with Sushant Singh Rajput

নিজস্ব প্রতিবেদন: ​সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর থেকেই নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রেখেছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুুর পর এক মাস পূর্ণ হতেই এবার নিজের হোয়াটস অ্যাপের ডিপিতে প্রিয় মানুষের সঙ্গে ছবি শেয়ার করলেন রিয়া। অর্থাত, নিজের হোয়াটস অ্যাপের ডিপিতে দুজনের হাসিখুশি মুখের ছবি শেয়ার করেন অভিনেত্রী। রিয়ার হোয়াটস অ্যাপের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর এক মাস পূর্ণ, প্রিয় মানুষের স্মৃতিতে প্রথম পোস্ট অঙ্কিতার

দেখুন…

এদিকে সুশান্তের মৃত্যুর পর এই প্রথম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। যেখানে সুশ যেখানেই থাকুন না কেন, ভাল থাকুন বলে শোর করতে দেখা যায় রিয়াকে। শুধু তাই নয়, গোটা মহাকাশ, তারারা সুশান্তকে স্বাগত জানাচ্ছে বলেও মন্তব্য করেন রিয়া। শুধু াতই নয়, সুশান্তই তাঁকে ভালবাসতে শিখিয়েছিলেন বলেও ওই স্টেটাসে মন্তব্য করেন রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন : ‘তারারা স্বাগত জানাচ্ছে, সবচেয়ে শান্তির জায়গায় আছ’, সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন রিয়া

রিয়ার পাশাপাশি সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডেও মঙ্গলবার প্রথম স্টেটাস দেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। অঙ্কিতার স্টেটাস দেখে, এই কঠিন সময়ে তাঁকে মন শক্ত করার পরামর্শ দেন প্রয়াত অভিনেতার অনুগামীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kushal Das পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের দায়িত্বে একজন ভারতীয় কোচ! দাবি ফেডারেশন সচিবের

Tue Jul 14 , 2020
পরবর্তী খবর সুখবর! ১০ বছরের পুরনো মামলায় জয়; মন্দার বাজারে বোর্ডের লক্ষ্মীলাভ Source link

Breaking News

Recent Posts