Sushant Singh Rajput Death: Mumbai Police records statement of doctor whom actor consulted in January for depression

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার প্রয়াত অভিনেতার চিকিতসককে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। সুশান্তের মৃত্যুর পর তাঁর চার্টার রোডের ফ্ল্যাট থেকে ওই চিকিতসকের প্রেসক্রিপশন উদ্ধার করে পুলিস। সেখান থেকেই জানা যায়, সম্প্রতি অবসাদে ভুগতে শুরু করেছিলেন সুশান্ত। তার জেরেই তিনি চিকিতসকের পরামর্শ নিচ্ছিলেন। অবসাদ কাটানোর ওষুধও খাচ্ছিলেন সুশান্ত। সেই অনুযায়ী, সুশান্তের চিকিতসককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

আরও পড়ুন  : ‘লাজলজ্জা নেই’, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করতেই রিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠলেন নেট নাগরিকরা

রিপোর্টে প্রকাশ, ওই চিকিতসককে আগই জিজ্ঞাসাবাদ করতে পারত পুলিস। কিন্তু সুশান্তের অবসাদ সম্পর্কে অন্যরা কী বলেন, তা জানার জন্যই চিকিতসককে পুলিস পরে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। প্রসঙ্গত, কেউ তাঁর কেরিয়ার ধ্বংস করে দিতে চাইছে। বন্ধুদের প্রায়শই ওই কথা বলতেন সুশান্ত। অভিনেতার সেই ভয় কি অমূলক ছিল, না সত্যিই এমন কোনও ঘটনা ঘটে, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন  : শ্যুটিং সেটের বাইরে হাসিখুশি সুশান্ত, আবেগে ভিডিয়ো শেয়ার করলেন সঞ্জনা

প্রসঙ্গত, অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ভেঙে পড়েছেন বলে ওই চিকিতসককে জানান সুশান্ত। শুধু তাই নয়, অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে তিনি ভুল করেছেন বলেও নাকি ওই চিকিতসককে জানিয়েছিলেন সুশান্ত। যে খবর প্রকাশ্যে আসতেই জর শোরগোল শুরু হয়ে যায়।

গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কেন আত্মহত্যা করলেন বলিউডের এই তরুণ অভিনেতা, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশে জুড়ে। এমনকী, সুশান্তের মৃত্য়ুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দিতে হবে বলেও দাবি জানাতে শুরু করেন প্রয়াত অভিনেতার অনুগামীরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

14 days lockdown in odisha: চার জেলায় আগামী ১৪ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল ওডিশা সরকার - odisha announces 14-day complete lockdown in 4 districts

Fri Jul 17 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: শুরুতে রাজ্যে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ আনতে পারলেও, হঠাত্‍‌ করেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ওডিশা সরকারের তরফে ঘোষণা করা হল রাজ্যের চারটি জেলায় আগামী ১৪ দিনের জন্যে বহাল হবে কড়া লকডাউন। প্রসঙ্গত, এই চার জেলা থেকেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ […]

Breaking News

Recent Posts