—কয়েকটি বিষয়ে পরীক্ষা না-হওয়ায় এ বার উচ্চ মাধ্যমিকে মেধাতালিকা বেরোবে না।
—পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সব তথ্য জানুন এক ক্লিকে…
—যে সব ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে, সেগুলি হল:
http://wbresults.nic.in,
www.exametc.com,
www.results.shiksha,
www.westbengal.shiksha,
www.westbengalonline.in,
www.indiaresults.com,
www.jagranjosh.com,
www.technoindiagroup.com,
www.technoindiauniversity.ac.in,
http://tigpublicschool.org এবং
www.fastresult.in
—এসএমএসের মাধ্যমে ফল জানতে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩-এ পাঠাত হবে। মোবাইল অ্যাপ ডাউনলোড করে www.results.shiksha এর মাধ্যমে ফলাফল জানা যাবে। www.exametc.com- তে আগে থেকে মোবাইল এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে, ফলপ্রকাশের পর এসএমএসে ফল জানা যাবে।
—বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৩৪ শতাংশ।
—বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। গত বারের তুলনায় এ বার পাশের হার যেমন বেড়েছে, তেমনই ছাত্রীদের সাফল্য নজরকাড়া। মেধা তালিকায় রাজ্যে সেরা প্রথম দু’জনই ছাত্রী। হাই মাদ্রাসা বা দশমের পরীক্ষায় উল্লেখযোগ্য হারে পাশ করেছে অমুসলিম ছাত্রছাত্রীরাও।
