Sushant Singh Rajput Suicide: Nirbhaya’s Lawyer Seema Samridhi Bats For Actor; Requests PM To Transfer The Case To CBI

নিজস্ব প্রতিবেদন : নির্ভয়া কাণ্ডে দোষীদের শাস্তি দিতে দীর্ঘ ৭ বছর লড়াই করেছিলেন। এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব হলেন নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে তিনি সুশান্ত মামলায় CBI তদন্তের আর্জি জানিয়েছেন।

শুক্রবারই একটি টুইট করেন আইনজীবী সীমা সম্বৃদ্ধি। যেখানে তিনি লিখেছেন, ”মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার প্রত্যেক ভারতীয়র রয়েছে। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, পুলিস আসল সত্য উদঘাটন করতে ব্যর্থ। আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিন।”

আরও পড়ুন-COVID-19 পরিস্থিতির অবনতি? নানাবতী হাসপাতালে ভর্তি আরাধ্যা ও ঐশ্বর্য

প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডে দীর্ঘ সাত বছর নির্ভয়ার বাবা-মায়ের পাশে ছিলেন আইনজীবী সীমা। তিনি দোষীদের ফাঁসির সাজা দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তভার CBI-এর হাতে দেওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। সম্প্রতি, বিহারের ‘জন অধিকার পার্টি’র সভাপতি পাপ্পু যাদবের চিঠির উত্তরও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে চিঠিতে অমিত শাহ পাপ্পু যাদবকে লিখেছেন, ”আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি। যেখানে আপনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার দায়িত্বভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন করেছেন। আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।” তবে এখনও পর্যন্ত এই মামলার তদন্তভার CBI-কে দেওয়া হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। 

আরও পড়ুন-কেমন হল ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া রায়ের উচ্চ-মাধ্যমিকের ফল?

এমনকি এই মামলায় বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সুশান্ত যে বাড়িতে থাকতেন, সেই বাড়িটি যত দ্রুত সম্ভব সিল করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিনা পাইলটে সরকার চালাতে আগামী সপ্তাহে আস্থা ভোটের আর্জি গেহলটের! | Rajasthan Chief Minister Ashok Gehlot is likely to call an assembly session next week, sources say

Sun Jul 19 , 2020
নিজস্ব প্রতিবেদন: জমে উঠেছে মরু রাজ্যের রাজনীতি! এবার শুধুই সংখ্যা প্রমাণের জায়গায় দাঁড়িয়ে নেই কংগ্রেস, ষড়যন্ত্র, অডিয়ো ক্লিপ, রিসর্ট বিতর্ক, বিজেপির পাল্টা সিবিআই দাবি সব নিয়ে চরমে ক্লাইমেক্স। করোনা আবহে এমন টানটান স্ক্রিপটও বেশ নজর কাড়ছে দেশীয় রাজনীতিতে। সূত্রের খবর, এই মুহূর্তে আস্থা অর্জনে মরিয়া অশোক গেহলট। শনিবার দেখা করেছেন […]

Breaking News

Recent Posts