মেয়ের জন্মদিন! হাসিন জাহানের পোস্ট করা ভিডিয়ো নিয়ে সমালোচনা, আবেগঘন শামিও

নিজস্ব প্রতিবেদন- অনেক সময়ই বাবা-মায়ের দাম্পত্য সমস্যার জেরে ভুগতে হয় ছেলেমেয়েকে। মহম্মদ শামি ও হাসিন জাহানের মেয়ে আইরাকেও। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে শুরু করে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন, শামির বিরুদ্ধে হাসিনের একাধিক অভিযোগ। আর এই নিয়ে তিনি আইনের সহায়তাও নিয়েছেন। তবে ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগ প্রমাণ করতে পারেননি তিনি। কিন্তু তাতে দমে যাননি হাসিন। আইনি পথে না হলেও ব্যক্তিগতভাবে তিনি শামিকে বিঁধতে থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তিনি শামিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তুলোধনা করেন। 

দেখতে দেখতে শামি-হাসিনের মেয়ে ছবছরে পা রাখল। আইরা অবশ্য বাবা ও মায়ের সঙ্গে জন্মদিন পালন করতে পারল না। কারণ হাসিন এখন মেয়েকে নিয়ে আলাদা থাকেন। শামি মেয়ের জন্মদিনে পোস্ট করলেন একটি আবেগঘন ভিডিয়ো। যা দেখে নেটিজেনদের মন গলে গেল। অনেকেই শামির পাশে দাঁড়ালেন। মেয়ের জন্য শামির যে মন ছটফট করে সেটা বোঝা গেল ভিডিয়োয়। কিন্তু কিছুই করার নেই। কারণ হাসিন বিবাদের কথা ভুলতে নারাজ। তিনি শামির সঙ্গে দাম্পত্য জীবনে ফিরতেও নারাজ। তাই মেয়েকে ছেড়েই শামিকে থাকতে হচ্ছে। এখনও পর্যন্ত হাসিনের নামে কখনও সোশ্যাল মিডিয়ায় একটি কথাও পোস্ট করেননি শামি।

আরও পড়ুন-  ২৪ বলে ৬১, ক্রিকেটে ফিরেই ঝড় তুললেন এবি ডিভিলিয়ার্স

মেয়ের জন্মদিনে ভিডিয়ো পোস্ট করলেন হাসিন। তবে সেই ভিডিয়ো নিয়ে সমালোচনা শুরু হল। এক ইউজার লিখলেন, মেয়েটাকে সঠিক শিক্ষা দিন। ওকে আপনার মতো গড়ে তুলবেন না। কেউ আবার লিখলেন, বেটি তোমার বাবা তোমাকে খুব মিস করে। তুমি মাকে বোঝাও। দুজনেই বাবার কাছে ফিরে যাও। তবে সেসব কথায় কান দিলেন না হাসিন। এর আগেও একাধিকবার তিনি ভিডিয়ো বা ছবি পোস্ট করলে সমালোচনা করেছেন অনেকে। তবে হাসিন সেসব পাত্তা দেননি কখনও। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের 'ভূমি পুজো', অনুষ্টানে যোগ দিতে পারেন নমো

Sun Jul 19 , 2020
শনিবারের বৈঠকে মন্দিরের উচ্চতা নিয়েও কথা হয়েছে। ঠিক হয়েছে মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফিট। থাকবে ৫টি গম্বুজ Source link

Breaking News

Recent Posts