যুবককে আত্মহত্যার হাত থেকে বাঁচাল কলকাতা পুলিশ, Kolkata Police rescue a youth from Suicide

আত্মহত্যার কথা জানিয়ে যুবকের ফেসবুক পোস্ট

আত্মহত্যার কথা জানিয়ে যুবকের ফেসবুক পোস্ট

গভীর রাতে আত্মহত্যার কথা জানিয়ে জোড়াবাগানের যুবক ফেসবুক পোস্ট করেন। ফেসবুকের তরফে এই পোস্ট নজরে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিপদ উপলব্ধি করতে পেরে তারা জানায় লালবাজারের সাইবার ক্রাইম থানাকে।

লালবাজার থেকে বার্তা জোড়াবাগান থানাকে

লালবাজার থেকে বার্তা জোড়াবাগান থানাকে

লালবাজারের সাইবার ক্রাইম থানা থেকে জোড়াবাগান থানাকে বার্তা দেওয়া হয়, যুবকের কথা জানিয়ে। শুরু হয়ে যায় পুলিশের তৎপরতা।

প্রোফাইল ঘেঁটে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, যুবকের নম্বর সংগ্রহ

প্রোফাইল ঘেঁটে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, যুবকের নম্বর সংগ্রহ

যুবকের প্রোফাইল ঘেঁটে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। যুবকের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহ করেন তাঁরা।

যুবককে উদ্ধার করে হাসপাতালে

যুবককে উদ্ধার করে হাসপাতালে

পুলিশ যুবকের বাড়ি গিয়ে দেখে, দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে যুবককে উদ্ধার করে আরজি করে ভর্তি করেন তারা। পুলিশ জানিয়েছে, ওই যুবক ঘুমের ওষুধ খেয়েছিলেন। চিকিৎসকদের চেষ্টায় ওই যুবক প্রাণে বাঁচেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক শ্বশুর বাড়িতে থাকতেন। পাশাপাশি লকডাউনের পর থেকে কাজ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। যার জেরেই এই পরিণতি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

rajasthan governor: রাজস্থান: রাজ্যপালকে MLA তালিকা দিলেন গেহলট, সামনের সপ্তাহে আস্থা ভোট? - ashok gehlot meets rajasthan governor with mlas’ list, floor test likely next week

Sun Jul 19 , 2020
হাইলাইটস তাঁর নেতৃত্বাধীন সরকার যে কোনওভাবেই সংখ্যালঘু নয়, তারই প্রমাণ দিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর সমর্থনে থাকা বিধায়াকদের তালিকা নিয়ে তিনি দেখা করলেন রাজ্যপাল কালরাজ মিশ্রের সঙ্গে। এর ফলে সামনের সপ্তাহে মরুরাজ্যে নতুন করে আস্থা ভোট হওয়ার জল্পনা তৈরি হয়েছে। এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বাধীন […]

Breaking News

Recent Posts