apu biswas: পাঁচ লাখের চেক প্রতারণায় অভিযুক্ত অভিনেত্রী, পালটা মানহানির মামলা – bangladesh actress apu biswas served legal notice over cheque fraud allegations

হাইলাইটস

  • ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু বিশ্বাস ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছিলেন।
  • বিভিন্ন ডেটের কথা জানিয়ে ব্যবসায়ীকে ঘোরাতে থাকেন বলে অভিযোগ।
  • নোটিসের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এই সময় বিনোদন ডেস্ক: চেক প্রতারণার অভিযোগে বাংলাদেশের সিনেমার নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বাদশাহ বুলবুল নামে এক ব্যবসায়ী। রবিবার ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মহম্মদ মুনজুর আলমের মাধ্যমে এই নোটিস পাঠানো হয়।

নোটিসে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু বিশ্বাস ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছিলেন। গত ৭ জুলাই ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দেয়।

বিষয়টি অপু বিশ্বাসকে জানানো হলে তিনি সময় নষ্ট করতে থাকেন। বিভিন্ন ডেটের কথা জানিয়ে ব্যবসায়ীকে ঘোরাতে থাকেন বলে অভিযোগ। একটা সময়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। লিগ্যাল নোটিসে অপুকে ৩০ দিনের মধ্যে সব টাকা পরিশোধের জন্য বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন অপু বিশ্বাস। তিনি বলেছেন, ‘আমাকে অপমান ও হেয় করতেই এ ঘটনা সাজানো হয়েছে। আইনি নোটিসের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করছি।’

ষড়যন্ত্রের উল্লেখ করে অপু বিশ্বাস বলেছেন, ‘অনেক আগেই তো আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া গত বছর এই চেক নিয়ে থানায় জিডিও করেছি। এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিস পাঠায়? বোঝাই যাচ্ছে যে আমার সম্মানহানির জন্য এমনটা করা হয়েছে। আমি চুপ করে থাকব না। বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানির মামলা করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বৃষ্টিতে ফুটো হয়ে গেল কোভিড ওয়ার্ডের ছাদ! বেডে বসেই 'জলপ্রপাত' দেখলেন করোনা রোগীরা

Sun Jul 19 , 2020
অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, “এই হলো উত্তর প্রদেশের কোয়ারেন্টিন সেন্টারের হাল, লাগাতার ঝরনা বইছে।” Source link

You May Like

Breaking News

Recent Posts