Soumitra Khan breaks Abhishek Banerjee’s youth team in Howrah. Over hundreds of leader and workers join in BJP in Howrah, তৃণমূলে ভাঙন ধরালেন সৌমিত্র, অভিষেকের ‘বাংলার যুবশক্তি’ ধাক্কা।

West Bengal

oi-Sanjay Ghoshal

অমিত শাহের ভার্চুয়াল ব়্যালির জবাবে ‘বাংলার যুবশক্তি’ নামে নতুন এক অভিযান শুরুর বার্তা দিয়েছেন অভিষেক। এই কর্মসূচিতে লক্ষাধিক যুব নেতা-কর্মীর সঙ্গে আলোচনা করবেন তিনি। এই বার্তায় পরই তৃণমূলের যুব সংগঠনে বিরাট ভাঙন দেখা দিল। সদ্য বিজেপির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েই তৃণমূলে ভাঙন ধরিয়ে দিলেন সৌমিত্র খাঁ।

তৃণমূলে ভাঙন ধরালেন সৌমিত্র, অভিষেকের ‘যুবশক্তি’তে ধাক্কা

শনিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শতাধিক যুবকর্মী। হাওড়া তৃণমূলের যুব নেতা রানা বন্দ্যোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায়, সৌরভ শেঠের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দল ছাড়ায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সৌমিত্র নতুন দায়িত্ব নিয়েই তৃণমূলকে ভাঙার খেলা শুরু করে দিয়েছেন।

সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ নয়া দায়িতব পেয়েই ২০২১-এর আগে তৃণমূলের যুবকর্মীদের বিজেপিতে যোগদানের সঙ্কল্প নিয়েছেন। তিনি পিসি-ভাইপোকে একযোগে তোপ দেগেই চলেছেন। তারপর তৃণমূলের বিরুদ্ধে ধরনা, বিক্ষোভ, আন্দোলন জারি রেখেছেন নিয়ম করে।

এদিন হাওয়া পুরসভার ৩৩ ও ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা যোগ দেন বিজেপিতে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চা নেতা সৌমিত্র খাঁ। এই অনুষ্ঠান উপস্থিতি ছিলেন বিজেপি নেতা ওমপ্রকাশ সিং, সুরজিৎ সাহা প্রমুখ। দলত্যাগীরা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।

অভিষেক টুকলি করছে বিজেপির

এদিনও অভিষেকের নয়া পরিকল্পনার সমালোচনা করেছে বিজেপি। সৌমিত্রর কটাক্ষ, বিজেপির অনলাইন ভার্চুয়াল সমাবেশ দেখে স্থির থাকতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই বিজেপির নকল করতে চাইছে তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন তাঁদের পার্টির অত টাকা নেই। তবে এখন টাকা আসছে কোথা থেকে। কীসের টাকায় ভার্চুয়াল ব়্যালি হবে!

সৌমিত্রের সমালোচনায় বিদ্ধ পিসি-ভাইপো

বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, বিজেপির ভার্চুয়াল ব়্যালি দেখে পিসিমণি ঘুমিয়ে পড়েছেন. তবে হঠাৎ জেগে উঠেছেন ভাইপো। কিন্তু আমার প্রশ্ন একটাই, ভাইপো ভার্চুয়াল ব়্যালি করতে চাইছেন করুন, কিন্তু পিসিমণি যে বললেন টাকা নেই। তব কোথা থেকে টাকা আসবে এবার, দয়া করে জানাবেন প্লিজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

গোয়ায় গিয়ে আচমকা ভয়ঙ্কর দুর্ঘটনা, শেষ হয়ে যায় চন্দ্রচূড়ের অভিনয় জীবন

Sat Jun 13 , 2020
আর্যা দিয়ে কামব্যাক করছেন চন্দ্রচূড়  Source link

You May Like

Breaking News