#NationStandsWithKangana Trends On No 1 In India As Fans Support The Actress In Her Fight To Get Justice For Sushant Singh Rajput

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যে দাবি করেছেন, তা প্রমাণ করতে না পারলে, পুরস্কার ফিরিয়ে দেবেন। সম্প্রতি এমনই দাবি করেন কঙ্গনা রানাউত। কঙ্গনার ওই দাবির পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কঙ্গনা স্পষ্ট তাঁর মতামত জানিয়েছেন বলে মন্তব্য করেন বলিউড কুইন।

আরও পড়ুন : করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিজের বাংলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ

শুধু পুরস্কার ফেরতের বিষয় নয়, গলি বয়-এর জন্য আলিয়া কেন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন, তা নিয়েও কটাক্ষ করেন কঙ্গনা। বলিউড অভিনেত্রীর ওই মন্তব্যের পর যতই শোরগোল শুরু হোক না কেন, নেট জনতা যে তাঁর পাশে রয়েছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অনেকেই। ট্যুইটারে ইতিমধ্যেই হ্যাশট্যাগ দিয়ে ‘নেশন স্ট্যান্ডস উইথ কঙ্গনা’ বলে ট্রেন্ড করতে শুরু করেছে।

দেখুন…

 

এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই কঙ্গনা একাধিকবার বিস্ফোরক দাবি জানাতে শুরু করেন। বলিউডে ‘আউটসাইডার’-দের কোনও জায়গা নেই। বার বার বিভিন্ন হাই প্রোফাইল ক্যাম্পের তরফে অভিনেতা, অভিনেত্রীদের সেই কথা মনে করিয়ে দেওয়া হয় বলে দাবি করেন কঙ্গনা। শুধু তাই নয়, করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটদের মতো হাই প্রোফাইল পরিচালক, প্রযোজকরা স্বজনপোষণ করতেই ব্যস্ত। নতুন মেধাবী অভিনেতা, অভিনেত্রীদের সুযোগ না করে দিয়ে তারকা সন্তানদের নিয়েই তাঁরা ব্যস্ত থাকেন বলেও সরব হন কঙ্গনা। শুধু তাই নয়, গলি বয়, স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট টু-এর জন্য আলিয়া, অনন্যারা পুরস্কার পান অথচ ছিছোঁড়ের জন্য ব্রাত্য হয়ে তাকেন সুশান্ত। এমন দাবিও করেন কঙ্গনা।

এসবের পাশাপাশি মহেশ ভাটের বিরুদ্ধেও বিস্ফোরণ ঘটান কঙ্গনা। মহেশ ভাটের সঙ্গে আলোচনা করেই রিয়া চক্রবর্তী সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যান। সুশান্ত অবসাদে ভুগছেন, এই কথা তাঁকে জোর করে বিশ্বাস করানোর পিছনে রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের হাতে রয়েছে বলেও বিস্ফোরক অভিযগ করেন কঙ্গনা রানাউত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

icc men's t20 world cup: করোনা কাড়ল ক্রিকেটের প্রাণ, স্থগিত ICC T20 বিশ্বকাপ! - icc men's t20 world cup postponed due to coronavirus

Mon Jul 20 , 2020
হাইলাইটস ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আতঙ্কে ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়াও। বিশ্বের এত ক্রিকেটারদের এনে এক জায়গায় রেখে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট করা কার্যত অসম্ভব। সেই কারণেই স্থগিত করে দেওয়া হল টি-টোয়েন্টির মতো একটি বিগ ইভেন্টকে। এই সময় ডিজিটাল ডেস্ক: জল্পনা […]

Breaking News

Recent Posts