Anurag Kashyap gives back to troll who took a dig at his unsuccessful marriages

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন কঙ্গনা রানাউত। করণ জোহর, মহেশ ভাটদের সঙ্গে ওই তালিকায় নাম জুড়ে অনুরাগ কাশ্যপকেও কটাক্ষ করেন কঙ্গনা। এমনকী, অনুরাগ কাশ্যপকে মহেশ ভাটের ছোট সংস্করণ বলেও কটাক্ষ করেন বলিউড কুইন। যা নিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন  : উষ্ণতার আভাস! অন্তর্জালে যেন আগুন ধরালেন শাহরুখ-কন্যা সুহানা

সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা যখন বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন, সেই সময় কুইনের বিরুদ্ধে মুখ খোলেন অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, এক সময় কঙ্গনার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল দারুণ। কিন্তু বর্তমানে যে কঙ্গনাকে তিনি দেখেছেন, তাঁকে চেনেন না। এই অভিনেত্রীর সঙ্গে আগের মানুষের কোনও মিল নেই বলেও মন্তব্য করেন  অনুরাগ। এরপরই বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন নেট জনতার একাংশ। সেই আগুনে ঘৃতাহুতি দেয় অনুরাগ কাশ্যপের সঙ্গে অশোক পণ্ডিতের তরজা। 

আরও পড়ুন  : CESC-র বড় অঙ্কের বিল! ইলেক্ট্রিক পাঁচালী লিখলেন রুদ্রনীল ঘোষ

অনুরাগ নিজের একজন স্ত্রীকে সামলাতে পারেন না, আবার জ্ঞান দিতে এসেছেন বলে মন্তব্য করেন এক ব্যক্তি। অনুরাগকে কটাক্ষের পর তাঁকে পালটা উত্তর দেন পরিচালক। তিনি বলেন, মেয়েদের কখনও অন্য কাউকে সামলাতে হয় না। মেয়েরা নিজেরাই নিজেদের সামলাতে পারেন। নিজেদেরকে তাঁরা যেমন সামলান, তেমনি অন্যদেরও সামলে নেন বলে ওই ব্যাক্তিকে পালটা উত্তর দেন অনুরাগ কাশ্যপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সুপ্রিম কোর্টে আজ বোর্ড সভাপতি ও বোর্ড সচিবের ভাগ্য নির্ধারণ

Wed Jul 22 , 2020
আজ দুপুরে শীর্ষ আদালতে চিফ জাস্টিস এসএ বোর্দে এবং নাগেশ্বরা রাওয়ের বেঞ্চে উঠবে মামলা। পুরোটাই হবে ভার্চুয়াল। Updated By: Jul 22, 2020, 11:51 AM IST Source link

Breaking News

Recent Posts