তবে কঙ্গনার সাক্ষাৎকারের পর টুইটার যেন রণক্ষেত্র হয়ে উঠেছে। অভিনেত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপের মতো অনেকেই।
আরও পড়ুন: ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে প্রতিহিংসা মেটানোর কাজে ব্যবহার করছে কঙ্গনা!’
এমন সময়ে কঙ্গনার স্বপক্ষে একের পর এক টুইট করেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর কথায়, ‘কঙ্গনাকে যাঁরা আক্রমণ করছেন, তাঁদের নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ্যে আনছেন।’ কঙ্গনাকে যাঁরা আক্রমণ করছেন, তাঁরা এখনও ‘ঘুমোচ্ছেন’ বলেও তোপ দেগেছেন মনোজ তিওয়ারি।
অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রির নেপোটিজম নিয়ে সরব কঙ্গনা। তবে অভিনেতা সুশান্তের মৃত্যুর পর বলিউডের এই নেপোটিজমকেই কাঠগড়ায় তুলেছেন ‘কুইন’ অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর আরও ভাইরাল হয়েছে তাঁর অভিযোগগুলি। রোজই পক্ষে-বিপক্ষে জোর তর্ক চলছে টুইটারে।
আরও পড়ুন: ‘অভিযোগ প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব’, বিস্ফোরক দাবি কঙ্গনা রানাওয়াতের…
