Anurag Kashyap on Kangana Ranaut: ‘বউ সামলাতে পারে না, জ্ঞান দিচ্ছে’! কঙ্গনা-ভক্তের এমন আক্রমণের সপাট জবাব অনুরাগের… – anurag kashyap takes hold of a troll passing filthy comments like ek biwi nahi samhali jaati aur chale gyaan batne

হাইলাইটস

  • কঙ্গনা রানাওয়াতের জাতীয় চ্যানেলে সাক্ষাৎকারের পরই স্বভাববশত মুখ খুলেছিলেন অনুরাগ।
  • অনুরাগের উদ্দেশে কঙ্গনার উক্তি ছিল ‘মিনি মহেশ ভাট’।
  • বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনার ফ্যানেদের একাংশ।

এই সময় বিনোদন ডেস্ক: কোনও দিনই মুখ বন্ধ করে রাখার বান্দা নন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। কঙ্গনা রানাওয়াতের জাতীয় চ্যানেলে সাক্ষাৎকারের পরই স্বভাববশত মুখ খুলেছিলেন অনুরাগ। বলেছিলেন, এই কঙ্গনাকে একেবারেই চিনতে পারছি না। আর তাতেই পালটা তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন কঙ্গনা। করণ জোহর, মহেশ ভাটদের সঙ্গে ওই তালিকায় নাম জুড়ে অনুরাগ কাশ্যপকেও কটাক্ষ করেছিলেন তিনি। অনুরাগের উদ্দেশে কঙ্গনার উক্তি ছিল ‘মিনি মহেশ ভাট’।

সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা যখন বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব, সেই সময় কুইনের বিরুদ্ধে মুখ খোলেন অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, এক সময় কঙ্গনার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল দারুণ। কিন্তু বর্তমানে যে কঙ্গনাকে তিনি দেখেছেন, তাঁকে চেনেন না। এই অভিনেত্রীর সঙ্গে আগের মানুষের কোনও মিল নেই বলেও মন্তব্য করেন অনুরাগ। এরপরই বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনার ফ্যানেদের একাংশ। সেই আগুনে ঘৃতাহুতি দেয় অনুরাগ কাশ্যপের সঙ্গে অশোক পণ্ডিতের তরজা।

এই তরজার মাঝেই নায়িকার এক ফ্যান অনুরাগকে লেখেন, ‘একজন স্ত্রীকে সামলাতে পারেন না, আবার জ্ঞান দিতে এসেছেন।’ তবে এমন ট্রোলের জবাব দিতে ছাড়েননি অনুরাগও। পালটা তাঁকে অনুরাগ লিখেছেন, ‘মহিলাদের সামলাতে হয় না। তাঁরা নিজেরাই নিজেদের সামাল দিতে পারেন এমনকী আপনি ও আপনার পরিবারকেও। ওর মতে মেলেনি ও চলে গিয়েছে, ও তো আমার দাসী হয়ে ছিল না। আর আপনার সব ঠিক আছে তো?’

বম্বে ভেলভেট পরিচালকের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না কঙ্গনার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন সব চেনা গল্প পালটে দিল। তবে এর জন্য সোশ্যাল মিডিয়ায় এ ভাবে ট্রোলড হয়ে ছেড়ে কথা বলেননি অনুরাগও। একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেটে কেটে জবাব দিয়েছেন বক্রোক্তির। প্রাক্তন স্ত্রী কালকির চলে যাওয়ার ঘটনা নিজের মুখেই স্বীকার করে নেন অনুরাগ।

বলিউডে এখন বহুল চর্চিত শব্দ নেপোটিজম বা স্বজনপোষণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এটি আরও জোরালো হয়ে উঠেছে। মহেশ ভাট থেকে করণ জোহর, যশ রাজ থেকে সলমান খানের ক্যাম্প। বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর। গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় #বয়কট বলিউড, #ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম– এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। অবসাদ না কাজের অভাব, দুইয়ের সাঁড়াশি চাপেই কি মাত্র ৩৪-এ ফুরিয়ে গেলেন প্রতিভাবান অভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে পুলিশ থেকে অভিনেতার ফ্যানেরা।

আরও পড়ুন: কুচুটে কাকা মনে হয় বেকার! সি-গ্রেড অভিনেত্রী বলায় আমলাকে মধু-বাণ মারলেন স্বরা…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ধারাভাষ্যকারদের Work from home, আইপিএলে এবার হয়তো বড়সড় বদল

Wed Jul 22 , 2020
রফান ভদোদরা থেকে, দীপ কলকাতা ও সঞ্জয় মুম্বাইতে বসে নিজেদের দায়িত্ব সামলেছেন। Source link

Breaking News

Recent Posts