coronavirus: করোনা পরিস্থিতি LIVE: দেশে আক্রান্ত ১২ হাজার ছাড়াল, মৃত পেরোল ২৯ হাজার – coronavirus in india live updates one-day peak of 46,000 cases takes tally past 12-lakh mark

এই সময় ডিজিটাল ডেস্ক: বেসরকারি ভাবে ১২ লক্ষ ছুঁয়ে ফেলল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল ২৯ হাজার।

—সঙ্কটের এই সময়ে স্বস্তির খবর হল, দেশে করোনায় সুস্থতার হার আরও বেড়ে ৬৩.১৩ শতাংশে পৌঁছে গিয়েছে। আগামী মাস থেকে ভারতে শুরু হওয়ার কথা করোনার প্রতিষেধক ‘কোভিশিল্ড’-এর ট্রায়াল। সংস্থার তরফে জানানো হয়েছে, তৈরি হওয়া প্রতিষেধকের অর্ধেক ভারতীয়দের জন্য বরাদ্দ করা হবে। এখনও পর্যন্ত ৫ হাজার মানুষ এই ট্রায়ালের জন্য নাম নথিভুক্ত করেছেন। অক্সফোর্ডের এই প্রতিষেধক প্রাথমিক পরীক্ষায় আশাব্যঞ্জক ফলই দেখিয়েছে।

—এ দিকে, ভারত যে ভাবে ভাইরাসের মোকাবিলা করেছে, বুধবার ফের তার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার আঞ্চলিক ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল সিং-এর কথায়, ভারত শুরু থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে। সেই কারণেই পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরিয়ে যায়নি।

—ঘটনাচক্রে হু-এর আধিকারিক যে দিন কথাটি বললেন সে দিনই দেশে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৭,৭২৪ জন। মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এখন দিনে একবারই ‘আপডেট’ দেওয়া হয়, সকালে।

—দিনের শেষে বেসরকারি ভাবে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ টপকে গেলেও, সরকারি হিসেবে তা ১১ লক্ষ ৯২ হাজারই আছে। আর মৃতের সংখ্যা ২৮,৭৩২।

—মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে মতো রাজ্যে লাগামছাড়া সংক্রমণ জারি রয়েছে। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা পজিটিভ হয়েছেন ৮,৩৬৯ জন! শুধুমাত্র এই রাজ্যেই এখন আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজারের বেশি। এ দিন কম করে আড়াইশো জন আক্রান্তের মৃত্যু হয়েছে এই রাজ্যে। মুম্বইয়ের পরিস্থিতি অবশ্য আগের থেকে একটু ভালো বলে দাবি করেছে প্রশাসন। সেখানে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নীচে নেমেছে। এরই মধ্যে এ দিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ্যে এসেছে যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্প নই। মানুষের এই কষ্ট আমি দেখতে পারছি না।’ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের কার্যকালে তিনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, সে বিষয়ে এই সাক্ষাৎকারে বলবেন তিনি।

—বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন, ক্রমেই মহারাষ্ট্রের পথে এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ। বুধবারের রিপোর্ট বলছে, এই রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজারের বেশি বাসিন্দা! মৃত্যু হয়েছে ৬৫ জনের। উত্তরপ্রদেশেও আক্রান্ত ২৩০৮ জন। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যেও বেড়েই চলেছে সংক্রামিতের সংখ্যা। বিহারে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে করোনায়। আরও এক জনের পজিটিভ হওয়ার খবর মিলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রতিবাদ করলে কী হয়! কঙ্গনার পাশে দাঁড়িয়ে বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন কোয়েনা মিত্র

Thu Jul 23 , 2020
কঙ্গনাকে সমর্থন করেন কোয়েনা  Source link

Breaking News

Recent Posts