Paranormal Expert Who Claims To Have Spoken To ‘Sushant Singh Rajput’s Spirit’ Is Overwhelmed

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা হয়েছে তাঁর। যেখানে সুশান্ত তাঁকে জানিয়েছেন, মৃত্যুর আগে কী হয়েছিল তাঁর সঙ্গে। সম্প্রতি এমনই দাবি করেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ। দাবির পাশাপাশি পরপর ২টি ভিডিয়োও প্রকাশ করেন স্টিভ। যেখানে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সুশান্তের আত্মার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তিনি কথা বলেছেন বলে দাবি করেন প্যারানর্মাল বিশেষজ্ঞ। স্টিভ হাফের সেই দাবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর হুলুস্থূল।

আরও পড়ুন : মৃত্যুর আগে বিতর্কের পর কেউ গলা চেপে ধরে? সুশান্তের আত্মার সঙ্গে কথা প্যারানর্মাল বিশেষজ্ঞর!

সুশান্ত সিং রাজপুতের ভক্ত এবং অনুগামীদের একাধিক দাবির পরই প্রয়াত অভিনেতার আত্মার সঙ্গে তিনি যোগসূত্র স্থাপন করে কথা বলেন বলে দাবি করেন স্টিভ হাফ। ওই ঘটনার পর মাত্র ৬ দিনের মধ্যে তাঁর ফলোয়ার্স অর্থাত অনুগামীর সংখ্যা আরও ৪ লক্ষ বেড়ে গিয়েছে বলে দাবি করেন স্টিভ। মাত্র ৬ দিনের মধ্যে ওই বিশাল অঙ্কের অনুগামী তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়ায়, তিনি আপ্লুত। সুশান্তের অনুগামীরা যে তাঁকে বিশ্বাস করেছেন এবং ভরসা করেছেন তাঁর উপর, তার জন্য স্টিভ হাফ ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পাক সেনার নাকের ডগায় ভাংড়া নাচছে ইন্ডিয়ান আর্মি-র জওয়ানরা, শেহবাগ শেয়ার করলেন ভিডিয়ো

Thu Jul 23 , 2020
একজন সেনা জওয়ানের গোটা যৌবন কেটে যায় দেশসেবায়। যৌবনের পুরো সময়টাই দেশের সীমান্ত পাহারা দিতে চলে যায়। তাই সীমান্তেই তাঁদের ওঠা-বসা, ভাল-মন্দ, আনন্দ-বেদনা জড়িয়ে থাকে। এই ভিডিয়ো যেন সেটাই আরও একবার জানিয়ে দিয়ে গেল।  Source link

Breaking News

Recent Posts