সুশান্ত নেই, প্রিয় পোষ্য ফাজ রয়েছে প্রয়াত অভিনেতার বাবার আদরে

নিজস্ব প্রতিবেদন : সুশান্তের প্রিয় ফাজ এবার প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের তত্ত্বাবধানে। সুশান্তের বাবার কাছে পাটনাতেই রয়েছে প্রয়াত অভিনেতার প্রিয় পোষ্য। সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন।

দেখুন…

 

গত ১৪ জুন ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। হাতে পরপর ছবি থাকা সত্ত্বেও সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে। সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলতে দেখা যায় ফাজকে। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর পর খাওয়াদাওয়াও প্রায় ছেড়ে দেয় ফাজ। ছেলের শেষকৃত্যের পর এবার ফাজের দায়িত্ব নিজের কাধে তুলে নেন সুশান্তের বাবা। 

আরও পড়ুন : রোনাল্ডোকে চুম্বন করছেন বিপাশা, হু হু করে ভাইরাল ছবি, ভিডিয়ো

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ৩০ জনের বেশি জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী থেকে বন্ধু সন্দীপ সিং, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালিদের নাম রয়েছে। সম্প্রতি ব্যান্দ্রা থানায় হাজির হন আদিত্য চোপড়া। সুশান্তের মৃত্যুর ঘটনায় যশরাজের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, সুশান্তকে পরপর ৩টি ছবির জন্য স্বাক্ষর করিয়েও কেন তাঁকে বঞ্চিত করা হয়, তা জানতে চাইলে, পুরো বিষয়টি আদিত্য চোপড়া অস্বীকার করেন বলে খবর। সুশান্তকে যশরাজ ফিল্মসের তরফে কোনও বঞ্চনা করা হয়নি বলে আদিত্য চোপড়া দাবি করেছেন বলে শোনা যায়।

আরও পড়ুন : প্রয়াত অমলা শঙ্কর, গান স্যালুটে শেষ বিদায় বর্ষীয়ান নৃত্যশিল্পীকে

অন্যদিকে সঞ্জয় লীলা বনশালি স্পষ্ট জানান, যশরাজের সঙ্গে চুক্তির জেরেই সুসান্ত তাঁর রামলীলা, বাজিরাও মস্তানির মতো ছবিতে না করে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Indian Overseas Banks appoints Partha Pratim Sengupta as MD & CEO, BFSI News, ET BFSI

Fri Jul 24 , 2020
Partha Pratim Sengupta has been appointed as the managing director and chief executive officer of Indian Overseas Bank (IOB) till the date of attaining the superannuation age i.e. December 31, 2022 or further orders, whichever is earlier. “As per the government’s notification the bank approved Partha Pratim Sengupta, deputy managing […]

Breaking News

Recent Posts