পাকিস্তানির ডাকে বিদেশে অনুষ্ঠান? বলিউডে কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিবসেনার!

নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানি বংশোদ্ভূত রেহান সিদ্দিকির আমন্ত্রণে সাড়া দিয়ে যে সব বলিউড তারকারা অনুষ্ঠান করতে বিদেশে যান, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। শুধু তাই  নয়, তাঁদের এবার জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও দাবি করলেন শিবসেনা সাংসদ রাহুল শিওয়ালে। 

ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকির সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের। ফলে রেহানের আমন্ত্রণ যাঁরা মার্কিন মুলুকে বা ইউরোপে অনুষ্ঠান করতে যান, এবার ইডি বা এনআইএ-র জিজ্ঞাসাবাদের সামনে হাজির হওয়া উচিত বলিউডের সেই সব তারকাদের। এমনকী, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও দিয়েছেন বলে জানান রাহুল শিওয়ালে। 

আরও পড়ুন : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-র সঙ্গ যোগ শাহরুখ-গৌরীর? দাবি বিজেপির, ছবি ভাইরাল

শিবসেনার ওই সাংসদ অভিযোগ করেন, গত বছর হাউজস্টোেনের বাসিন্দারা অভিযোগ করেন, রেহান সিদ্দিকি নামে ওই হাই প্রোফাইল ইভেন্ট ম্যানেজার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত।  এমনকী, তিনি যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে মদত দেওয়া হয়। ওই অভিযোগের পরই রেহান সিদ্দিকি এবং তাঁর আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে হাজির বলিউড তারকাদের গতিবিধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়। এবার স্বরাষ্ট্র মন্ত্রেকর উচিত বিষয়টি নিয়ে তদন্ত করা।  এমন দাবিও করেন রাহুল শিওয়ালে। 

আরও পড়ুন : রাস্তায় দাঁড়িয়ে মার্শাল আর্ট, অসহায় প্রৌঢ়ার প্রশিক্ষণে মুগ্ধ সোনু, রিতেশ, ভাইরাল ভিডিয়ো

এদিকে সম্প্রতি বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পান্ডে অভিযোগ করেন, পাকিস্তানি রেহান সিদ্দিকির সঙ্গে ব্যবসায়িক যোগ রয়েছে শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের।  রেহান সিদ্দিকির একটি রেডিও চ্যানেল রয়েছে। যে চ্যানেলের মাধ্যমে ভরত বিরোধী প্রোপাগন্ডা চালানো হয় বলেও অভিযেোগ করেন তিনি।

রেহান সিদ্দিকির পাশাপাশি কাশ্মীরি আর্কিটেক্ট (বর্তমানে যিনি মার্কিন মুলুকের বাসিন্দা) টনি আসাইয়ের সঙ্গেও শাহরুখ-গৌরীর যোগ রয়েছে ব্যাবসায়িক। টনি আইসাইয়ের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়া সহ সেনার উপরে পাথর ছোড়ার অভিযোগ রয়েছে। এমনকী, টনি আসাইয়ের সঙ্গে শাহরুখ-গৌরীর ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয় জোর শোরগোল। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

News channel anchor stalked: গাড়িতে TV সঞ্চালিকাকে ধাওয়া, অশ্লীল অঙ্গভঙ্গি! পুলিশের জালে গুণধর... - news channel anchor stalked, accused held in ahmedabad

Fri Jul 24 , 2020
হাইলাইটস অভিযুক্তের নাম ভাবিন পটেল, হয়স ৩৩। ওষুধ তৈরির সামগ্রীর বক্স তৈরির কাজ করে অভিযুক্ত। বাড়ি যাওয়ার আগেই পুলিশকে ফোন করেন ওই সঞ্চালিকা। এই সময় ক্রাইম ডেস্ক: গুজরাতের অহমদাবাদে গুজরাতি এক টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকাকে স্টক করার অভিযোগ। শুধু তাই নয়, সঞ্চালিকার দাবি বিভিন্ন জায়গায় তাঁর পিছু নিয়ে অভিযুক্ত যৌন হেনস্থাও […]

Breaking News

Recent Posts