শোভন দিল্লি যাচ্ছেন না, ফের জল্পনা বাড়ালেন বৈশাখী, Sovan Chatterjee Chatterjee decides not to go to join BJP’s meeting in Delhi.

শোভন দিল্লি যাচ্ছেন না! কী বললেন বৈশাখী

শোভন দিল্লি যাচ্ছেন না! কী বললেন বৈশাখী

২০২১ বিধানসভা নির্বাচনের পরিকল্পনা বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন শোভন। শেষপর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে শুক্রবার শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, শোভন দিল্লি যাচ্ছেন না। ২৭ জুলাই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত তিনি বাতিল করেছেন। তবে এ প্রসঙ্গে বৈশাখী জানিয়েছেন প্রয়োজন পড়লে ভার্চুয়াল বৈঠকের পথ খোলা আছে।

শোভন কেন দিল্লি যাত্রা বাতিল করলেন

শোভন কেন দিল্লি যাত্রা বাতিল করলেন

এখানে উল্লেখ্য, শোভন দিল্লির বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। আর শোভন চট্টোপাধ্যায় ওই বৈঠকে যোগদানের ‘উপযুক্ত’ নন বলেও তিনি মন্তব্য করেন। এখন প্রশ্ন তার পরিপ্রেক্ষিতেই কি শোভন তাঁর দিল্লি যাত্রা বাতিল করলেন।

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী কী বললেন

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী কী বললেন

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুবই আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিল শোভনবাবুকে। এ কথা অস্বীকার করা যাবে না। আর কেন্দ্রীয় নেতৃত্ব যখন ডেকেছ, তখন রাজ্যের কোনও নেতা কী বলল, তাতে কিছু এসে যায় না। শোভনবাবু সেই কারণে দিল্লি যাওয়া বাতিল করেননি।

শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ

শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ

উল্লেখ্য, শোভন বিজেপিতে আসার পর দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়েই তিক্তার সূত্রপাত। শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ। সংবর্ধনা মঞ্চে তা ভালোভাবে নেননি বৈশাখী। সেখানেই প্রতিবাদে মুখর হয়েছিলেন। তারপর থেকে বিজেপির কোনও অনুষ্ঠানে তাঁরা যাননি। উল্টে তাঁদের তৃণমূলে ফেরার পথ সুগম হয়েছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India, UK agree to begin talks for limited trade deal

Fri Jul 24 , 2020
(Representative image) NEW DELHI: India and the UK are looking at an early harvest scheme or a limited trade agreement to lower tariffs on a small set of goods apart from easing rules for select services in what is seen as a preparation for a free trade agreement. The issue […]

You May Like

Breaking News

Recent Posts