Kangana Ranaut’ reveals how she reject romantic Love Story with Sushant

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। তবে হৃত্বিক রোশনের কারণেই নাকি তিনি সেটা করে উঠতে পারেননি। ফিরিয়ে দিয়েছিলেন সেই প্রজেক্ট। সম্প্রতি, সেকথা এক সাক্ষাৎকারে খোলসা করেছেন কঙ্গনা রানাওয়াত। 

সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, ২০১৭ সালে তাঁকে ও সুশান্তকে নিয়ে একটি রোম্যান্টিক ছবি বানানোর প্রস্তাব দিয়েছিলেন ‘ককটেল’, ‘আংরেজি মিডিয়াম’ খ্যাত পরিচালক হোমি আদাজানিয়া। কঙ্গনার কথায়, তিনি হোমি আদাজানিয়ার অফিসে গিয়ে পুরো চিত্রনাট্য শুনেছিলেন। তবে হোমি আদাজানিয়ার অফিসে যাওয়ার কিছুক্ষণ আগে হৃত্বিক রোশনের কাছ থেকে আইনি চিঠি পান। যে চিঠিতে তাঁকে ‘অপরাধী’ বলে উল্লেখ করা হয়। কঙ্গনার কথায়, ওই চিঠি পাওয়ার পর তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে, কোনও কিছুতেই মন দিতে পারছিলেন না। আর ওই বছর আইনি জটিলতার কারণেই কোনও ছবিতে সই করেননি তিনি। তাই সুশান্তের সঙ্গে তাঁর অভিনয় করে ওঠাও হয়নি।

আরও পড়ুন-‘পুকার’ নাটকে প্রথম অভিনয়, এর মাধ্যমেই ‘পবিত্র রিস্তা’য় কাজের সুযোগ পান সুশান্ত, প্রকাশ্যে সেই ছবি…

কঙ্গনা আরও জানান, হোমি আদাজানিয়ার ওই ছবিতে কাজ না করলেও, তাঁর মনে আছে সেটি একটি শহুরে দম্পত্তির প্রেমের গল্প ছিল। বলিউড ‘কুইন’ তাই আফসোস করে বলেন, যদি তিনি ওই ছবিতে অভিনয় করতেন, তাহলে হয়ত সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়ে যেত। বন্ধুত্ব থাকলে হয়তবা তিনি সুশান্তকে তাঁর কঠিন সময়ে সাহায্যও করতে পারতেন। কঙ্গনার কথায়, ”আমার এখন আফসোস হচ্ছে, ওই ছবিটা না করার জন্য।” প্রসঙ্গত এটির জন্য একপ্রকার হৃত্বিকের সঙ্গে তাঁর আইনি লড়াইকেই দুষেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে কাজ না করলেও  তাঁর ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ ছবিতেই বলিউড ডেবিউ করেছিলেন সুশান্তের ‘প্রাক্তন’ অঙ্কিতা লোখান্ডে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আরবে আইপিএল! একটা সমস্যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের

Sat Jul 25 , 2020
আইপিএল খেলতে দেশি-বিদেশি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইত্যাদি নিয়ে প্রায় বারোশোজন সংযুক্ত আরব আমিরশাহিতে পা রাখবেন। Source link

Breaking News

Recent Posts