বালোচিস্তানে সাম্প্রতিক সময়ে একাধিক জঙ্গি হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হচ্ছে সেনা মোতায়েন। খাইবার পাখতুনখওয়া প্রদেশেও একাধিক হামলার জেরে নিরাপত্তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।
১৪ জুলাই বালোচিস্তানের পঞ্জগুরে এমনই এক জঙ্গি হামলায় তিন পাক জওয়ান নিহত হন। জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও আট জওয়ান। তার আগে গত মে মাসে বুলেদা প্রদেশে ব্যাপক বিস্ফোরণে নিহত হয়েছেন এক মেজর-সহ ফ্রন্টিয়ার কর্পসের ছয় নিরাপত্তা আধিকারিক।
চলতি বছরের ১৯ মে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালোচিস্তানে দু’টি পৃথক হামলায় কমপক্ষে সাত পাকিস্তানি জওয়ান নিহত হন। পাকসেনা সূত্রে খবর, রাতে বালোচিস্তানের বোলান এলাকায় এক বিস্ফোরণে ৬ জওয়ান নিহত হন। রাতে টহল দিয়ে ফিরছিলেন পাকসেনারা। সেসময় রাস্তার পাশে পেতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে আরও ৪ জওয়ান ঘায়েল হয়েছেন। অন্য দিকে, সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হয়েছেন অপর এক পাক জওয়ান।
ইউনাইটেড বালুচ আর্মির মুখপাত্র মুরিদ বালুচ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। জেলাশাসক বোলন মুরাদ কাসি সংবাদমাধ্যমকে জানান, ‘রাস্তার পাশে পেতে রাখা আইইডি বিস্ফোরণে ফ্রন্টিয়ার কর্পসের ছয় জওয়ান নিহত হয়েছেন । আরও চার জন আহত। আহতরা হাসপাতালে ভর্তি।