SSR Case: PM Modi ‘Acknowledges’ Subramanian Swamy’s Letter Requesting For a CBI Inquiry

ঘনিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর অনুরাগীরা। এবার এই মামলার তদন্তভার যাতে CBI নেয়, সেই আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

সুব্রহ্মণ্যম স্বামীর চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীর দফতরে তরফে যে পাল্টা চিঠি পাঠানো হয়েছে, সেটিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একজন টুইটার ইউজার সেই চিঠির কপি শেয়ার করে লিখেছেন, ”গত ১৫ জুলাই সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় CBI-এর আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। PMO-র তরফে গত ২০ তারিখই সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা চিঠি পাঠানো হয়েছে।”

আরও পড়ুন-”রাজা তো মর গ্যায়া, রানি আভি জিন্দা হ্যায়”,’দিল বেচারা’য় যেন নিজের গল্পই বললেন সুশান্ত!

প্রধানমন্ত্রী যে তাঁদের তরফে পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন, সেকথা জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামীর তরফে নিযুক্ত আইনজীবী ইশাকরণ সিং ভাণ্ডারী।

তবে এর আগে বিহারের ‘জন অধিকার পার্টি’র সভাপতি পাপ্পু যাদবও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সুশান্তের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের আর্জি জানিয়েছিলেন। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রীও সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে লিখেছেন, তাঁর চিঠি সংশ্লিষ্ঠ বিভাগে পাঠানো হচ্ছে। তবে অবশেষে সুশান্তের মৃত্যু মামলার তদন্ত CBI এর হাতে যায় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-সুশান্তের ‘দিল বেচারা’ দেখতে দর্শকদের ভিড়, ক্রাশ করে যায় ‘হটস্টার’!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

illegal housing project: ৪০০ বিঘা জলাজমিতে গড়ে ওঠা সোনারপুরের অবৈধ আবাসন ভাঙার নির্দেশ গ্রিন বেঞ্চের - national green tribunal ordered the demolition of the illegal housing project on wetland

Sat Jul 25 , 2020
হাইলাইটস ২০০৪ সালে এই আবাসনটি নির্মাণের কাজ শুরু হয় খেয়াদহ পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়েই তিনি এই আবাসন প্রায় ৪০০ বিঘা জলাজমির উপর ২০০০ ফ্ল্যাটের আবাসন ২০১৬ সালে মামলা হয় জাতীয় পরিবেশ আদালতে এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জলাজমি বুজিয়ে তৈরি হওয়া ২০০০ ফ্লাটের আবাসন প্রকল্পকে (Illegal housing […]

Breaking News

Recent Posts