Mahesh Bhatt to be questioned over close associate Suhrita Das’ post for Rhea Chakraborty after actor’s death| সুশান্তের বিষয়ে মহেশ ভাটের সঙ্গে রিয়ার আলোচনা! পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিস

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতর মৃত্যুর ঘটনায় এবার চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহেশ ভাটের সঙ্গী সুহিত্রা দাস রিয়াকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। যেখানে তিনি সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকে সান্তনা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেন। যার মধ্যে অন্যতম, সুশান্ত মানসিক অবসাদে যখন ভুগতে শুরু করেন, সেই সময় মহেশ ভাটকে ফোন করে  পরামর্শ নিতেন রিয়া। শুধু তাই নয়, সুশান্তকে কীভাবে কাউন্সেলিং করাতে হবে, সে বিষয়েও মহেশ ভাটের সঙ্গে তিনি আলোচনা করেন।

আরও পড়ুন : শরীরে করোনার থাবা, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন অমিতাভ বচ্চন!

পাশপাশি সুশান্তকে দেখেই নাকি ভাট সাহেব বুঝতে পেরেছিলেন, মানসিক দ্বন্দে ভুগছেন কাই পো চে অভিনেতা। এমনকী, সুশান্তের সঙ্গে তিনি পারভিন ববির চরিত্রের মিল খুঁজে পান বলেও রিয়াকে জানিয়েছিলেন বলে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন সুহিত্রা। সুশান্তের মৃত্যুর পরপরই সুহিত্রার ওই পোস্ট নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

এম এস ধেনি অভিনেতাকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেওয়ার পিছনে মহেশ ভাটের হাত রয়েছে বলেও নেট জনতার একাংশ ফুঁসে ওঠেন। যা নিয়ে মহেশ ভাট বা রিয়া চক্রবর্তী কোনও মন্তব্য করেননি। কিন্তু সুহিত্রার ওই পোস্টের প্রেক্ষিতেই এবার চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

প্রসঙ্গত, সুচিত্রা দাসের ওই ফেসবুক পোস্ট নিয়ে জোর শোরগোল শুরু হলে, কয়েকদিনের মধ্যেই তা মুছে ফেলেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। কিন্তু সুহিত্রা দাস নিজের ফেসবুক প্রোফাইল থেকে ওই পোস্ট মুছে ফেললেও, তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

india banned chinese apps: চিনের বিরুদ্ধে দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ আরও ৪৭ চিনা অ্যাপ - India’s Second Digital Strike On China: Now 47 More Chinese Mobile Apps Banned

Mon Jul 27 , 2020
হাইলাইটস চিনের উপর আরও একটা ডিজিটাল স্ট্রাইক চালাল ভারত। নিষিদ্ধ ঘোষণা করা হল আরও ৪৭টি চিনা অ্যাপ। গত মাসের শেষে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল টিকটক-সহ চিনের ৫৯টি অ্যাপ। এই সময় ডিজিটাল ডেস্ক: চিনের উপর আরও একটা ডিজিটাল স্ট্রাইক (Digital Strike) চালাল ভারত। নিষিদ্ধ ঘোষণা করা হল আরও ৪৭টি চিনা অ্যাপ […]

Breaking News

Recent Posts