Mahesh Bhatt Tells Mumbai Police He Didn’t Ask Rhea Chakraborty To Leave Sushant

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতে আত্মহত্যার ঘটনায় একের পর এক ব্যক্তির বয়ান রেকর্ড করছে পুলিস। সোমবার মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিস। বয়ান রেকর্ড করাতে সোমবার সান্তাক্রুজ থানায় হাজির হন পরিচালক। সেখানে প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন : রিয়ার মাধ্যমে সুশান্তের সঙ্গে দেখা হলেও কথা হয়নি! পুলিসের সামনে কী বললেন মহেশ ভাট

রিপোর্টে প্রকাশ, মহেশ ভাট দাবি করেছেন, তিনি কখনও রিয়া চক্রবর্তীকে বলেননি, সুশান্তের সঙ্গে সম্পর্ক ছেদ করতে। রিয়া, সুশান্তের বিচ্ছেদর জন্য মহেশ ভাট দায়ি বলে যে খবর প্রকাশ পায়, তা মিথ্যে এবং অহেতুক বলে দাবি করেন চলচ্চিত্র পরিচালক। পাশাপাশি সুশান্তের সঙ্গে তাঁর কোনওদিন কথা হয়নি বলেও দাবি করেন মহেশ ভাট। তবে ভাট সাহেবের সঙ্গে কাজ করতে চান বলে নাকি সুশান্ত একবার পরিচালককে প্রস্তাব দিয়েছিলেন। এমন দাবিও করেন আলিয়া ভাটের বাবা।

আরও পড়ুন : অভিজাত ফ্ল্যাটে জুয়ার আসর, পুলিসের হানাদারিতে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা 

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহেশ ভাটের সঙ্গী সুহিত্রা দাস ফেসবুকে একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, রিয়ার সঙ্গে সুশান্তকে দেখে এবং কথা বলার ভঙ্গিমা দেখেই ভাট সাহেব বুঝতে পেরেছিলেন, তাঁর মধ্যে কী ধরনের উচ্ছ্বাস কাজ করছে। এমনকী, সুশান্তকে দেখে ভাট সাহেবের পারভিন ববির কথা মনে পড়ে যায়। সেই সময়ই ভাট সাহেব বুঝতে পারেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছেন।

সুহিত্রা দাসের ওই পোস্ট প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এমনকী, সুশান্তকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেওয়ার জন্য মহেশ ভাট দায়ি বলে প্রয়াত অভিনেতার অনুগামীরা অনেকে দাবি করতে শুরু করেন। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মর্মান্তিক! লকডাউনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজ পাথর ভাঙার শ্রমিক!

Tue Jul 28 , 2020
এক সময় তিনি যে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। সেই হাতেই এখন হাতুড়ি আর বলের বদলে পাথর। Source link

Breaking News

Recent Posts