এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের আরও এক চিকিত্সক মারা গেলেন করোনায়। মঙ্গলবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত চিকিত্সকের নাম সঞ্জয় সেন। বয়স হয়েছিল ৬৫ বছর। করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে মেডিকা হাসপাতালের ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে, ১৪ অগস্ট থেকে তাঁকে ইকমো সাপোর্টে রাখা হয়েছিল। […]