সব্যসাচী সরকার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সর্বোচ্চ পদে বসার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, ভারতীয় বোর্ডের গরিষ্ঠ সংখ্যক কর্তা মনে করছেন, এই পরিস্থিতিতে আইসিসিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া করা ভুল হবে। সে জন্য শশাঙ্ক মনোহরের ছেড়ে যাওয়া পদে ভারতীয় কারও বসাই ঠিক হবে। […]