এই সময় ডিজিটাল ডেস্ক: অকারণে এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে যে পুলিশ বর্ণ-বিরোধী বিক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দ্বিধায় সেই পুলিশেরই পক্ষ নিলেন। পুলিশের আচরণ সমর্থন করে, উলটে প্রতিবাদ-বিক্ষোভকে ‘ঘরোয়া সন্ত্রাস‘ হিসেবে দেগে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই বিতর্কিত মন্তব্য উইসকনসিনের সেই কেনোশা শহরে দাঁড়িয়ে। […]