এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রায়গঢ়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা ১৩ ছাড়িয়ে গেল। মঙ্গলবার সকালেই ধ্বংসস্তূপ থেকে একজনের মৃত্যুদেহ উদ্ধার হয়েছিল। সারাদিন ধরে উদ্ধারকাজ চালিয়ে আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকের খোঁজ না-মেলায়, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও উদ্ধারকাজ জারি রয়েছে। সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের রায়গঢ় জেলায় পাঁচতলা ওই আবাসনটি হুড়মুড়িয়ে […]