এই সময় ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানা রাজ্যে এই প্রথম কোনও চিকিত্সক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। রবিবার হায়দরাবাদে মৃত্যু হয়েছে প্রবীণ ওই চিকিত্সকের। ৭০-ঊর্ধ্ব ওই ডাক্তার হায়দরাবাদের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও সদস্য ছিলেন। জানা গিয়েছে, খৈরতাবাদ ও জিয়াগুড়ায় তাঁর নিজস্ব দু’টি ক্লিনিক ছিল। সেখানেই তিনি রোগী দেখতেন। কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে […]