নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট খেলা মাঠেই হয়, আর তা নিয়েই সাধারণত উজ্জীবিত থাকেন দর্শকেরা। কিন্তু গ্যালারিও যে কখনও মাঠের খেলোয়াড়়দের ওপর থেকে আলো টেনে নিতে পারে, তা জানা যেত না, যদি না এই সেদিন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন গ্যালারিতে এক ভারতীয় তরুণ এক অস্ট্রেলীয় তরুণীর সঙ্গে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ হতেন! ভারতীয় […]
World
সৌমিত্র সেন আজকের দিনটিকে, মানে, এই ৩ ডিসেম্বর দিনটিকে বিশ্বে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। এখনও অবশ্য বাসে ‘হ্যান্ডিক্যাপড’ লেখা থাকে। কোথাও কোথাও ‘প্রতিবন্ধী’ শব্দটিও লেখা থাকে। মুখের কথায় তো মানুষ হরবখত এগুলি উল্লেখ করেন। তবে, এখন আর এ দু’টির কোনওটিই ব্যবহার […]
নিজস্ব প্রতিবেদন: একটা অভিজাত বৃত্তে ঢুকে পড়লেন সন্দীপ কাটারিয়া। ৪৯ বছরের সন্দীপ গ্লোবাল সিইও হলেন বাটা কোম্পানির! ‘বাটা’র ভারতীয় শাখার সিইও হিসেবেই এতদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন সন্দীপ। দেখতে গেলে এটি তাঁর পদোন্নতি। নভেম্বরের শেষ দিনে ‘বাটা’ কোম্পানি এ খবর ঘোষণা করেছে। খুব দ্রুত এটি লাগু হবে। ১২৫ বছর অতিক্রম […]
নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫০ বছরের দাম্পত্য। একই সঙ্গে শুরু হয়ে একই সঙ্গে শেষ হল! বিস্মিত গোটা বিশ্ব। লেসলি ও প্যাট্রিসিয়া। আমেরিকার মিশিগানের দম্পতি। তাঁরা নাচতেন একসঙ্গে। বাচ্চাদের সামলাতেন একসঙ্গে। নাতি-পুতিদের সঙ্গও একই সঙ্গে উপভোগ করতেন। কোভিড-পর্বে দু’জনেই করোনা আক্রান্ত হলেন। এবং শেষমেশ মারাও গেলেন একত্রে। ৭৮ ও ৭৫ বছরের প্যাট্রিসিয়া […]
নিজস্ব প্রতিবেদন: করোনার জন্য এক ধাক্কায় পর্যটক-সংখ্যা অনেক কমে গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের বানরেরা আগের মতো খাবার পাচ্ছে না। এই ক্ষুধার্ত বানরদের শান্ত রাখতেই সম্প্রতি তাদের পিয়ানো বাজিয়ে শোনালেন ব্রিটিশ মিউজিশিয়ান পল বার্টন। ঘটনাটি থাইল্যান্ডের লপবিউরির। এই অঞ্চলে একটি মন্দির আছে। পর্যটকেরা সেখানে ঘুরতে এসে স্থানীয় বানরদেরও কিছু খাবার […]
নিজস্ব প্রতিবেদন: করোনা নিরাময়ের লক্ষ্যে লড়ছে সারা বিশ্ব। ব্রিটেনে হতে চলেছে প্রথম টিকাকরণের কাজ। অচিরেই অন্য দেশগুলিতেও শুরু হয়ে যাবে টিকাকরণ। কিন্তু এরই মাঝে ‘রেডক্রস’ সাবধান করে দিল দ্বিতীয় অতিমারী নিয়ে! করোনা নিয়েই অস্থির গোটা বিশ্ব, এর ওপর আবার দ্বিতীয় অতিমারী কীসের? ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবরকেই দ্বিতীয় অতিমারী বলা হচ্ছে। […]
নিজস্ব প্রতিবেদন: লন্ডনের একটি রাস্তার নাম পরিচিত হতে চলেছে গুরু নানকের নামে! পশ্চিম লন্ডনের হ্যাভলক রোড এত দিন ধরে হেনরি হ্যাভলকের নামাঙ্কিত ছিল। ওই রাস্তাটিই ‘গুরু নানক রোড’ হিসেবেপরিচিত হতে চলেছে। কেন এমন ভাবনাচিন্তা করল লন্ডন? জানা গিয়েছে, এই হ্যাভলক রোড এলাকা শিখ জনবসতিপূর্ণ। এই রাস্তাতেই রয়েছে লন্ডনের সব চেয়ে […]
নিজস্ব প্রতিবেদন: নিত্য নিয়তই মানবদেহে হানা দিচ্ছে করোনাভাইরাস। তা নিয়ে গবেষণাও জারি। তবে সদ্য যে গবেষণার ফলাফল হাতে এসেছে, তা থেকে জানা যাচ্ছে, শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস। আক্রমণ করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এমন নয় যে, এ নিয়ে জগৎ এতদিন অন্ধকারে ছিল। তবে কী ভাবে করোনাভাইরাস মস্তিষ্কে […]
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সব চেয়ে নিঃসঙ্গ হাতি অবশেষে পেল তার সঙ্গী। ভাঙাচোরা চিড়িয়াখানা থেকে উদ্ধারের পরে আট বছরে এই প্রথম তার স্বজাতির মুখ দেখার মুগ্ধ দিন! কাভান। শ্রীলঙ্কার হাতি। যার জীবনের তিন দশকই ইসলামাবাদে কেটেছে বন্দিদশায়। তবে তার দুঃখের দিন শেষ হয়েছে। গতমাসে তাকে কম্বোডিয়ার এক স্য়াংচুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। […]
নিজস্ব প্রতিবেদন: ধরে নিন, অভিধানের শব্দদের মধ্যে প্রতিযোগিতা চলছে। তো, সেই প্রতিযোগিতায় এ বছরের সেরাও ঘোষিত হয়ে গেল। তবে ভার্চুয়াল এই প্রতিযোগিতায় ‘টপ ওয়ার্ড অফ ২০২০’ ঘোষিত হল যে শব্দটি তা দেখে নিশ্চিত আপানার ঘুম উড়বে। এই শিরোপা পেল ‘প্যান্ডেমিক’ শব্দটি! কী ভাবে জানা গেল এই তথ্য? অনলাইন অভিধান dictionary.com […]