Sushant Singh Rajput had shared his 50 dreams, wanted to teach women self-defence and send kids to study at NASA

নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যুর পর তাঁর বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেননি পুলিস। তবে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ২০১৯ এ পোস্ট করা অভিনেতার নিজের হাতে লেখা একটি নোট। যেখানে জীবনের ৫০টি স্বপ্নের কথা লিখেছিলেন পর্দার ‘ধোনি’।

কী কী স্বপ্ন দেখতেন সুশান্ত? জানলে অভিনেতার ভাবনায় হয়ত আপনিও মুগ্ধ হবেন…

সুশান্তের এই ৫০টি স্বপ্নের মধ্যে ছিল বিমান ওড়ানো, বাঁহাতে ক্রিকেট ব্যাট করা, ট্রেনে করে গোটা ইউরোপ ঘোরা, ইসরো ও নাসাতে ১০০ জন শিশুকে ওয়ার্কশপের জন্য পাঠানো, প্রত্যেক মহিলাকে আত্মরক্ষার শিক্ষা দেওয়া,  শিশুদের নাচ শেখানো, কোনও চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলা, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য শিক্ষার্থীদের তৈরি করা সহ আরও অনেক কিছু।

আরও পড়ুন-তিনদিন আগেই ফোন করে সাবধানে থাকতে বলেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তের বাবা

সুশান্তের এই পোস্টের নিচে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন, কেউ লিখেছেন, ”অভিনেতা কত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতেন।” কেউ আবার লিখেছেন ”হাতের লেখা কী সুন্দর”। কেউ আবার লিখেছেন, ”সুশান্ত নেই সেটা ভাবতেই পারছি না।”

আরও পড়ুন-ময়নাতদন্ত হল না, সুশান্তের শেষকৃত্য সোমবার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা আতঙ্কে 'ম্যাজিক ঘন্টা' পশুপতিনাথে! হাত না দিলেও বেজে উঠছে জোরে

Mon Jun 15 , 2020
নিজস্ব প্রতিবেদন: কথায় আছে ম্যাজিক কিছুই নয় শুধুমাত্র বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের জোরেই ম্যাজিক দেখছে মধ্য প্রদেশের মন্দসোর মন্দির। ঘন্টা বাজছে তবে কাউকে ঘন্টায় হাত দিতে হচ্ছে না। করোনার বাড়বাড়ন্ত রূপের মধ্য়েও ধর্মীয় স্থান খোলার নির্দেশ মিলেছে প্রশাসনের তরফে। কিন্তু বলবৎ করতে হবে সামাজিক দূরত্ব। যেন ভাইরাস না ছড়িয়ে পড়ে […]

Breaking News

Recent Posts