coronavirus: ভিডিয়ো কলে ডাক্তার, লকডাউনে বাড়িতেই মহিলার প্রসব করালেন প্রতিবেশীরা – karnataka: doctor on video call, woman delivers boy

এই সময় ডিজিটাল ডেস্ক: এ দিক ও দিক নানা অমানবিকতার ঘটনা আমাদের সামনে আসে। তবে মানুষের যে মনুষ্যত্ব যে এখনও হারায়নি, তা প্রমাণ হয়ে যায় চারপাশের বেশকিছু ঘটনায়। সেরকমই এক মন ভালো করা ঘটনা ঘটল কর্নাটকে। কোভিডের আতঙ্ককে দূরে সরিয়ে এক অন্তঃসত্ত্বার পাশে এসে দাঁড়ালেন প্রতিবেশীরা। ভিডিয়ো কলে সঙ্গ দিলেন ডাক্তার। তাঁর পরামর্শ শুনে শুনে হল সন্তান প্রসব। মা ও পুত্র সন্তান বর্তমানে সম্পূর্ণ সুস্থ। অল ইজ ওয়েল।

কিট্টুর চেন্নাম্মা স্ট্রিটের বাসবী পাথেপুরের সন্তানের জন্ম হওয়ার কথা ছিল জুলাইয়ের শেষের দিকে। রবিবার দুপুর ২.৩০টে নাগাদ আচমকা তাঁর প্রসববেদনা শুরু হয়। লকডাউনের কারণে অ্যাম্বুলান্স ডাকার প্রচেষ্টা সত্ত্বেও কোনও ব্যবস্থা করা যায়নি। জানা গিয়েছে, এক নার্স কোভিডে আক্রান্ত হওয়ার পর সিল করে দেওয়া হয়েছিল হানাগাল তালুক হাসপাতাল। অন্তঃসত্ত্বার জন্য কোনও অ্যাম্বুলান্স বা গাড়ি জোগাড় করা যায়নি। এ দিকে, তীব্র প্রসববেদনায় তাঁর চিত্‍‌কার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরা।

তাঁদেরই একজন হানাগালের বাসিন্দা জ্যোতি মাডি। তিনি বেঙ্গালুরুতে কাজ করেন। জ্যোতি জানালেন, ‘আমি সঙ্গে আমার প্রতিবেশী ডা. প্রিয়াঙ্কা মানতাগিকে ফোন করি। তিনি হুব্বালি কেএমসি-তে MD করছেন। তিনি আমাদের বলেন, ভিডিয়ো কলে তিনি যা করতে বলবেন, তাই যেন করা হয়। বাসবীকে সাহসও দিতে থাকেন তিনি।’

পূর্ণ লকডাউনে স্তব্ধ রাজ্য, পুলিশের কঠোর নজরদারিতে শুনসান রাস্তাঘাট!

এরপর আর কোনও সময় নষ্ট না-করে ভিডিয়ো কলে ডাক্তার প্রিয়াঙ্কাকে ধরে নেন জ্যোতি। ডাক্তারের নির্দেশ মেনে কাজ করে যান তাঁরা। নিরলস প্রচেষ্টার পর অবশেষে একটি পুত্র সন্তানের জন্ম দেন বাসবী। জ্যোতির কথায়, ‘ডা. প্রিয়াঙ্কা সময়মতো সাহায্যা করায় আমরা দুটো জীবন বাঁচাতে পেরেছি। এর আগে আমাদের কারও প্রসব করানোর অভিজ্ঞতা ছিল না। তবে ডাক্তারের সাহস জোগানোর জন্যই আমরা এটা করতে পেরেছি।’

বাসবী জানিয়েছেন, তিনি সব আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁর কথায়, ‘প্রতিবেশীরা যে সাহস ও উপস্থিত বুদ্ধি দেখিয়েছেন, সংকটের সময় আমার পাশে থেকেছেন, তাকে কুর্নিশ জানাচ্ছি।’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education

খবরটি ইংরেজিতে পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

On its foundation day, PDP calls August 5 ‘black day’

Wed Jul 29 , 2020
With its president Mehbooba Mufti behind bars, the Peoples Democratic Party on Tuesday observed the 21st foundation day of the party, wherein the leaders described August 5 as “a black day”. “August 5 marks a black day in the constitutional history of J&K, when the solemn commitments made by the […]

Breaking News

Recent Posts