হাইলাইটস
- সুশান্তের সঙ্গে তাঁর সেই কথোপকথনের প্রমাণ অঙ্কিতা তুলে দিয়েছেন বিহার পুলিশের হাতে।
- এমনকী রিয়ার সম্পর্কে সুশান্ত অঙ্কিতাকে যা যা বলেছিলেন
- সেই সবেরও প্রমাণ জোগাড় করেছে বিহার পুলিশ
সেই সময় তিনি অঙ্কিতাকে ম্যাসেজ করে তাঁর ডেবিউ ছবির জন্য শুভেচ্ছা জানান। এই সূত্রেই তাঁদের খানিক কথোপকথন হয়। অঙ্কিতা জানান,’কথা বলতে গিয়ে সুশান্ত খুবই আবেগি হয়ে পড়েন। জানান রিয়ার সঙ্গে এই সম্পর্কে তিনি খুশি নেই। রিয়া প্রতিনিয়ত তাঁকে উত্যক্ত করে। রিয়ার ব্যবহারে তিনি অসন্তুষ্ট। খুব তাড়াতাড়ি এই সম্পর্ক থেকে বেরোতে চান’।
সুশান্তের সঙ্গে তাঁর সেই কথোপকথনের প্রমাণ অঙ্কিতা তুলে দিয়েছেন বিহার পুলিশের হাতে। এমনকী রিয়ার সম্পর্কে সুশান্ত অঙ্কিতাকে যা যা বলেছিলেন সেই সবেরও প্রমাণ জোগাড় করেছে বিহার পুলিশ। ২০১০ থেকে ২০১৬ -দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা-সুশান্ত। পবিত্র রিস্তার সেটেই তাঁদের আলাপ। সেখান থেকেই ভালোলাগা প্রেম। যদিও মাত্র দুবছর পর সিনেমার জন্য সিরিয়ালটি থেকে বেরিয়ে আসেন সুশান্ত। তবে কি কারণে তাঁরা সম্পর্কে ইতি টেনেছিলেন সেই বিষয়ে কখনই প্রকাশ্যে কিছু বলেননি সুশান্ত-অঙ্কিতা। এমনকী তাঁদের বিয়ের কথাও ছিল।
১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা মানতে রাজি নয় সুশান্তের পরিবার-অনুরাগীরা। এরপর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত অনেককে জেরা করা হলেই অঙ্কিতা লোখন্ডেকে জেরার জন্য তলব করেনি মুম্বই পুলিশ। সুশান্তের বাবার অভিযোগ দায়ের করার পরই চার সদস্যের একটি টিম মুম্বইতে আসেন। সেখানেই জেরা পর্ব শুরু করেছেন তাঁরা। চেয়ে পাঠানো হয়েছে মহিলা কনস্টেবলও।
আরও পড়ুন
সত্যই জিতবে! সঙ্গী সুশান্তের দিদিও, অঙ্কিতার মেসেজের লক্ষ্য কি আসলে রিয়া চক্রবর্তী?
তদন্তে সম্পূর্ণ সহায়তা না করলে গ্রেফতার করা হবে রিয়া চক্রবর্তীতে এমনও জানানো হয়েছে। রিয়ার বিরুদ্ধে টাকা তছনছ থেকে শুরু করে আত্মহত্যায় বাধ্য করা এসব অভিযোগ ছাড়াও পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল অভিনেতাকে এমন অভিযোগও এসেছে।
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
