সচিন থেকে বিরাট, সানিয়া থেকে সাইনা কারোরই বিশ্বাস হচ্ছে না সুশান্ত নেই!

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগে ইরফান খানের মৃত্যুতে ছোকের ছায়া নেমে আসে ক্রীড়াজগতে। রবিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সেই শোক যেন ছাপিয়ে গেল। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, সাইনা নেহওয়াল থেকে সানিয়া মির্জা কারোরই যেন বিশ্বাস হচ্ছে না সুশান্ত নেই।

সচিন তেন্ডুলকর টুইট করে লেখেন, “সুশান্ত সিং রাজপুতের এইভাবে চলে যাওয়াটা চমকে দিয়েছে। খুব দুঃখ পেয়েছি।”

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “সুশান্ত সিং রাজপুতের ঘটনা আমাকে ভীষণভাবে আঘাত করেছে। এই পরিস্থিতিতে কিছু বলা মুশকিল ….”

টুইট করে রোহিত শর্মা লিখলেন, “অত্যন্ত হতাশাজনক খবর। যা হয়েছে তা বিশ্বাসই করতে পারছি না।”

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং তো লিখলেন, এটা ফেক নিউজ হলে ভালো হত। বীরেন্দ্র সেওয়াগও মেনে নিতে পারছেন না এই ঘটনা।

টেনিস তারকা সানিয়া মির্জা লিখলেন, ” তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। যেখন যেখানে গেছো হাসি মুখে গেছো।তোমার মধ্যে এত দুঃখ লুকিয়ে ছিল আমরা জানতাম না। তোমাকে মিস করব।”

শাটলার সাইনা নেহওয়াল লিখেছেন, “বড় তাড়াতাড়ি চলে গেল..”

 

বক্সার বিজেন্দ্র সিং লিখেছেন, “চমকে দেওয়া খবর…কেন সুশান্ত সিং রাজপুত?”

আরও পড়ুন – সুশান্তের মৃত্যুতে মন ভালো নেই মাহির, জানালেন প্রযোজক অরুণ পাণ্ডে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্ক, ফের লকডাউনের পথে হাঁটছে চিন

Mon Jun 15 , 2020
পরবর্তী খবর কাজে বেরিয়ে আর ফেরেননি, ইসলামাবাদে সকাল থেকে নিখোঁজ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী Source link

Breaking News

Recent Posts