Natarajan-এর নো-বলে ‘রহস্যে’র গন্ধ পাচ্ছেন Warne! সমালোচনার জবাব ভক্তদের

নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে টেস্ট অভিষেক হওয়া ভারতীয় পেসার টি নটরাজনের উপর গুরুতর অভিযোগ এনেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।  একাধিক নো-বল নটরাজনের। রহস্যের গন্ধ পাচ্ছেন ওয়ার্ন। সরাসরি না হলেও ঘুরিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চাইলেন। ভক্তরা অবশ্য ওয়ার্নের তীব্র সমালোচনা করেছেন।

ব্রিসবেনে টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ৭টি নো বল করেন টি নটরাজন। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে চাপের মুখেই কি এতগুলো নো-বল করে ফেললেন! কিন্তু এতগুলো নো-বল করা নিয়ে প্রশ্ন তুলেছেন শেন ওয়ার্ন। তাঁর কথায় বেশিরভাগ ক্ষেত্রেই ওভারের প্রথম বলটি নো-বল করেছেন নটরাজন ভিডিয়োতে দেখা গিয়েছে প্রতিক্ষেত্রেই পা ক্রিজের অনেকটা বাইরে। তাই এই নো-বল গুলিকে স্বাভাবিকভাবে দেখছেন না ওয়ার্ন।

আরও পড়ুন- Ind vs Aus: নাবালক থেকে সাবালক হয়েছেন সিরাজ, মন্তব্য শেহবাগের

ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, “নটরাজনের নো-বল গুলি বেশ চোখে লাগছে। সাতটার মধ্যে পাঁচটাই ক্রিকেজ অনেক বাইরে পা। আর পাঁচটা নো বল ওভারের প্রথম ওভারে। বিষয়টা কিন্তু রহস্যজনক।”

ভারতীয় পেসারকে নিয়ে এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়েন শেন ওয়ার্ন। অজি কিংবদন্তির তীব্র সমালোচনায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-  Ind vs Aus: ব্রিসবেনে সেঞ্চুরি হাতছাড়া Shubman-এর, সুবিধাজনক জায়গায় Team India

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অজিদের দম্ভ, অহংকার মাটিতে মেশাল Team India, ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয় রাহানের ভারতের

Tue Jan 19 , 2021
অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিলেন পুজারা, পন্থ, রাহানেরা। Updated By: Jan 19, 2021, 01:13 PM IST Source link

Breaking News

Recent Posts