sushant singh rajput death case: ‘মুম্বই পুলিশে কেউ রিয়াকে সাহায্য করছে’, বিস্ফোরণ সুশান্তের পরিবারের আইনজীবীর – sushant singh rajput death case: family lawyer vikas singh alleges somebody in mumbai police is helping rhea chakraborty

হাইলাইটস

  • মুম্বই পুলিশে কোনও একজন রিয়া চক্রবর্তীকে সাহায্য করছেন।
  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এ বার এমনই বিস্ফোরক অভিযোগ আনল তাঁর পরিবার।
  • সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই অভিযোগ করেছেন সুশান্তের পরিবারের আইনজীবী।

এই সময় বিনোদন ডেস্ক: মুম্বই পুলিশে কোনও একজন রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) সাহায্য করছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় (Sushant Singh Rajput Case) এ বার এমনই বিস্ফোরক অভিযোগ আনল তাঁর পরিবার।

সুশান্তের পরিবারের আইনজীবী (Family lawyer Vikas Singh) বিকাশ সিং-এর অভিযোগ, ‘রিয়া যখন সুপ্রিম কোর্টেই গেলেন, তখন এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে পিটিশন করা উচিত ছিল তাঁর। পটনায় FIR দায়ের করা হয়েছে। এখন রিয়া সুপ্রিম কোর্টে করা পিটিশনে মুম্বইতে তদন্ত সরিয়ে আনার আর্জি জানিয়েছেন। মুম্বই পুলিশের কেউ যে তাঁকে সাহায্য করছে, তা বুঝতে এর থেকে বড় আর কী প্রমাণের প্রয়োজন।’

একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই অভিযোগ করেছেন সুশান্তের পরিবারের আইনজীবী। তিনি আরও জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর চার মাস আগে ফেব্রুয়ারিতেই রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল প্রয়াত অভিনেতার পরিবার। সেই অভিযোগে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, খারাপ সঙ্গে মিশছে সুশান্ত। এই কারণে তাঁর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। মুম্বই পুলিশ যাতে সুশান্তের প্রতি নজর রাখে, সেই আর্জি জানিয়েছিল পরিবার।

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুশান্তের বান্ধবী রিয়া!

বিকাশ সিং-এর আরও অভিযোগ, মুম্বইয়ে রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করতে গিয়ে কালঘাম ছুটেছে সুশান্তের পরিবারের। তাদের রিয়ার পরিবর্তে FIR-এ বড় প্রোডাকশন হাউসের বিরুদ্ধে অভিযোগ আনতে জোর করেছিল পুলিশ। এখনও পর্যন্ত মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর ঘটনায় যে সব তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে, তা বর্তমানে খতিয়ে দেখছে বিহার পুলিশ। এ বিষয়ে তদন্তের জন্য তারা সুশান্তের বাড়িতে যাবে এবং অঙ্কিতা লোখান্ডেকে জিজ্ঞাসাবাদও করবে বলে জানা গিয়েছে।

SHOCKING FIR: ভয়ংকর অভিযোগে বিদ্ধ রিয়া, চেন দিয়ে বেঁধেও রাখতেন সুশান্তকে!

অভিনেতার মৃত্যুর পরই স্বতঃপ্রণোদিত হয়ে সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সুশান্ত-ভক্তরা। মঙ্গলবার সুশান্তের বাবা কেকে সিং রিয়ার বিরুদ্ধে এফআইআ দায়ের করেছেন পটনার রাজেন্দ্রনগর থানায়। তার একদিনের মধ্যেই আবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রিয়া চক্রবর্তী। সুপ্রিম কোর্টে বুধবার রিয়া আবেদন করেছেন যাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তকে বিহার থেকে মুম্বইতে স্থানান্তরের জন্য। রিয়ার আইনজীবী সতীশ মানেশিনডে এ দিন সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education

খবরটি ইংরেজিতে পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus Cases Plateauing in Sun Belt, Spiking in the Midwest

Thu Jul 30 , 2020
By Robin Foster and E.J. MundellHealthDay Reporters WEDNESDAY, July 29, 2020 (HealthDay News) Coronavirus outbreaks throughout the Sun Belt started to show signs of leveling off on Tuesday, but the nation’s top infectious disease expert warned that COVID-19 cases are now on the rise in the Midwest. “We just can’t […]

You May Like

Breaking News

Recent Posts