west bengal coronavirus: সংক্রমণে নতুন রেকর্ড বাংলায়! আক্রান্ত আরও ১৮৯৪, কলকাতাতেই ৫০০+ – west bengal coronavirus: 1,894 new covid-19 cases and 26 deaths reported in the state in the last 24 hours

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার করোনা পরিস্থিতি ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই ধারা অব্যাহত শুক্রবারও। আগের সব রেকর্ড ভেঙে এদিন রাজ্যে নতুন করে ১ হাজার ৮৯৪ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল।

প্রশাসনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে রাজ্যের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ এই শহরের বাসিন্দা। পাশাপাশি মৃতের সংখ্যাও কলকাতায় সর্বাধিক এবং সেটি অন্য জেলাগুলির তুলনায় উল্লেখযোগ্য বেশি। এই মুহূর্তে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৪৯ জন। সব মিলিয়ে কলকাতার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১ হাজার ৮৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জন। এর মধ্যে একদিনে আরও ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট করোনা মুক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ২৫৩ জন। সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ। আর অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ২৬ জন। ফলে মোট মৃত ব্য়ক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৯ জন।

এদিকে রাজ্যে টেস্টের সংখ্য ক্রমশ বাড়ছে। এ দিন ৫৪টি ল্যাবে ১৩ হাজার ২৪০টি টেস্ট হয়েছে। ফলে মোট টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ জন। প্রতি ১০ লক্ষে টেস্টের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৫.৬২ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: ভারতে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু, ভালো আছেন ৩ আক্রান্তই!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BJP burnt effigy of Chief Minister Gehlot at 13 places in Jodhpur in protest against the name of Shekhawat in the audio clip | ऑडियो क्लिप में शेखावत के नाम लेने के विरोध में भाजपा ने जोधपुर में 13 स्थान पर फूंका मुख्यमंत्री गहलोत का पुतला

Fri Jul 17 , 2020
Hindi News Local Rajasthan BJP Burnt Effigy Of Chief Minister Gehlot At 13 Places In Jodhpur In Protest Against The Name Of Shekhawat In The Audio Clip जोधपुर11 मिनट पहले कॉपी लिंक जोधपुर में शुक्रवार को मुख्यमंत्री अशोक गहलोत का पुतला फूंकते भाजपा कार्यकर्ता। युवक कांग्रेस ने एक स्थान पर […]

You May Like

Breaking News

Recent Posts