হাইলাইটস
- রিপোর্ট অনুযায়ী, লাখ লাখ টাকার চুক্তি করা হয়েছে।
- TikTok-এর মতোই জনপ্রিয় ভিডিয়ো তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে ওয়েব-তারকাদের।
- শুধু ভারত নয়, মার্কিন মুলুকেও একই পদক্ষেপ নিয়েছে ফেসবুক অধিকৃত সংস্থা।
রিপোর্ট অনুযায়ী, লাখ লাখ টাকার চুক্তি করা হয়েছে। TikTok-এর মতোই জনপ্রিয় ভিডিয়ো তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে ওয়েব-তারকাদের। শুধু ভারত নয়, মার্কিন মুলুকেও একই পদক্ষেপ নিয়েছে ফেসবুক অধিকৃত সংস্থা।
প্রসঙ্গত, ভারতের মতোই TikTok-সহ বেশ কিছু চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে আমেরিকাও। মার্কিন এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। ইতোমধ্যেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।
আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে ঢালাও অফার BSNL-এর, মিলবে 70GB অবধি হাইস্পিড ইন্টারনেট
ভারত ছাড়াও, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স এবং মার্কিন মুলুকেও ইনস্টাগ্রামের নয়া ফরম্যাট লঞ্চ হয়েছে। এছাড়াও আরও ৫০টি দেশের বাজারে ইনস্টাগ্রাম রিল (Reels) লঞ্চ করা হবে বলে জানা গেছে। এর মধ্যে শুধু আমেরিকার বাজারের জন্যই ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ইনস্টাগ্রাম।
আরও পড়ুন: টিকটক-সহ সব অ্যাপে উদ্দেশ্যপ্রণোদিত ব্যান তোলো! ভারতকে বার্তা চিনের…
চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের পর পরই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক, শেয়ারইট-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার।
TikTok-এ জনপ্রিয় তারকারা কি ইনস্টাগ্রাম রিল প্ল্যাটফর্মেও একই জনপ্রিয়তা পাবেন? কী মত আপনাদের? আমাদের জানান নীচের কমেন্ট বক্সে।
