এই প্রথমবার, একদিনে ১০ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। গত বুধবার, করোনায় মারা গিয়েছেন ৬৫ জন। এখনও পর্যন্ত ওই রাজ্যে মারণভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ১২১৩জন।
অন্যদিকে, দেশজুড়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সুস্থতার হারও যথেষ্ট সন্তোষজনক বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। কিছু দিন আগেও দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা যে ভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, গত কয়েক দিন ধরে তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনার পজিটিভের সংখ্যা বেড়ে চলেছে। এর জন্য অনেক বেশি পরিমাণে নমুনা পরীক্ষা চালানো হচ্ছে। আর তারজেরেই আক্রান্তের খোঁজ মিলছে। দ্রুত শুরু হচ্ছে চিকিত্সাপদ্ধতিও।
করোনা পরিস্থিতি LIVE: দেশে কোভিডজয়ীর সংখ্যা ছাড়াল ১০ লাখ
রাজ্য তরফে জানানো হয়েছে, শেষ তিরিশ দিনে আক্রান্তের গ্রাফ অনেকটাই বেড়েছে। এদিনে ৭০,৫৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।আর তার জেরেই ১০ হাজারেরও বেশি সংক্রামিতের সংখ্যা সামনে এসেছে। গোটা রাজ্যে এখনও পর্যন্ত ১৮.৩ লক্ষের টেস্ট করা হয়েছে। যাঁদের মধ্যে ৬.৬১ শতাংশের কোভিড পজিটিভ ধরা পড়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন ২২৯৪ জন। ফলে বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫,২৫৮।
অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও করোনাভাইরাসের ছায়া। মন্দিরের এক পুরোহিতের শরীরের ধরা পড়েছে কোভিডের সংক্রমণ। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। মন্দিরে কর্তব্যরত ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-https://t.me/EisamayNews
