Building collapsed: নয়ডায় নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, জখম ৩ – noida: 2 killed, 3 injured as portion of under-construction building collapses

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন জন। শুক্রবার সন্ধ্যায় নির্মীয়মাণ ওই বাড়িটির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, সেক্টর ১১-র ওই বাড়িটি একটি বেসরকারি সংস্থার।

গভীর রাতের খবর, উদ্ধারকাজ জারি রয়েছে। পুলিশের পদস্থ কর্তারা-সহ বড় একটা টিম সেখানে উপস্থিত হয়। ডেকে আনা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF-এর একটি টিমকে। আছে দমকলও। জানা গিয়েছে, শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন প্রশাসনের আধিকারিকেরাও। দমকলের উদ্ধারকারী দলও পৌঁছে যায়। ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনের প্রাণ বাঁচাতে যুদ্ধকালীন তত্‍‌পরতায় সেখানে উদ্ধারকাজ চলছে। এক মহিলা-সহ এ পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধারকারীদের জানিয়েছেন, ভেঙে পড়া বহুতলের নীচে এখনও বেশ কয়েক জন চাপা পড়ে রয়েছেন। তাঁদের প্রাণ যাতে রক্ষা করা যায়, সতর্কতার সঙ্গে চলছে উদ্ধারকাজ।

ডিএসপি নয়ডা জানান, সেক্টর ২৪ থানার অন্তর্গত সেক্টর ১১-র এফ-৬২-তে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে। দমকলের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন। কিন্তু, তাঁদের একার পক্ষে ধ্বংসস্তূপের বড় বড় চাঙড় সরিয়ে, সকলকে উদ্ধার করা সম্ভব নয়। তাই এনডিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে।

গত মে মাসেও শাহবেরি এলাকায় এরকমই একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছিল। দু-বছর আগে গ্রেটার নয়ডায় চারতলা বাড়ির উপর ছ’তলা বাড়ি ভেঙে পড়ে কমপক্ষে ৩ জন মারা যায়। গত কয়েক বছর ধরে নয়ডার বিভিন্ন সেক্টরে একের পর এক নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে। যদিও প্রশাসনের চেতনা ফেরেনি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput's Former GF Ankita Lokhande Says Aditya Chopra, Ekta Kapoor, SLB Were Very SUPPORTIVE Of Him

Fri Jul 31 , 2020
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবারই উঠে আসছিল ‘স্বজনপোষণ’-এর তত্ত্ব। তবে প্রাক্তন প্রেমিকের মৃত্যুর ঘটনায় স্বজনপোষণের তত্ত্ব একপ্রকার খারিজ করে দিলেন অঙ্কিতা লোখান্ডে! তাঁর সাফ বক্তব্য, ”করণ জোহরের কথা বলতে পারবো না, তবে একতা কাপুর, সঞ্জয়লীলা বনশালি, আদিত্য চোপড়া সবসময়ই সুশান্তের পাশেই ছিলেন।” সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার […]

You May Like

Breaking News

Recent Posts