সুশান্তের দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যেতে বলেছিল সন্দীপ সিং! উঠল অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সংবাদমাধ্যমের সামনে বারবার এসে হাজির হয়েছেন সন্দীপ এস সিং। যিনি কিনি নিজেকে সুশান্ত ও অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু বলে নিজেকে দাবি করেছেন। সুশান্তের মৃত্যুর পর বেশকিছু ছবি ও ভিডিয়ো ফুটেছে সুশান্তের দিদি নীতুর সঙ্গে দেখা গিয়েছে সন্দীপ সিংকে। অথচ সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, সন্দীপকে সে অর্থে অভিনেতার পরিবারের কেউই চেনেন না!

যদিও সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁর ফ্ল্যাট, দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময়, শেষকৃত্য অনুষ্ঠানে সর্বত্রই দেখা গিয়েছে প্রযোজক সন্দীপ সিংকে। এমনকি সন্দীপ সুশান্তের পাটনার বাড়িতে আয়োজিত স্মরণসভাতেও গিয়ে হাজির হয়েছিলেন। সর্বভারতীয় সংবাদ চ্যানেলে বসে সুশান্তের পারিবারিক বন্ধুর অভিযোগ, এই সবকিছুই সন্দীপ নিজের প্রচারের জন্য করেছেন। ও কে সেটাও সুশান্তের পরিবারের কেউই জানেন না।

আরও পড়ুন-”স্বচ্ছতার সঙ্গে তদন্ত হোক, কোনও প্রমাণ যেন লোপাট না হয়” প্রধানমন্ত্রীকে চিঠি সুশান্তের দিদির

এখানেই শেষ নয় সর্বভারতীয় সংবাদমাধ্যমে বসে সুশান্তের পারিবারিক ওই বন্ধুর অভিযোগ, ”এই সন্দীপ সিং-ই কিন্তু দেহ ময়নাতদন্তে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার প্ররোচনা দিয়েছিল। সুশান্তের অন্যান্য বন্ধুদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, তাঁরা কেউই এই সন্দীপ সিংকে চেনেv না। হতে পারে ও বহুবছর আগে সুশান্ত-অঙ্কিতার বন্ধু ছিল। তবে গত দুবছরে ওকে আমরা কেউ দেখিনি। সন্দীপ সুশান্তের মৃত্যুর পর তাঁর ফ্ল্যাটে পৌঁছে ও সবকিছু পর্যেবক্ষণে রাখছিল। সিদ্ধার্থ পিঠানি সহ অন্যান্যরা যাঁরা ফ্ল্যাটে সেই সময় পৌঁছেছিলেন, তাঁদের সকলকে বিভিন্ন নির্দেশ দিতেও দেখা গেছে সন্দীপকে। আর একথা আমি পিঠানির মুখেই শুনেছি।”

আরও পড়ুন-সুশান্তের ফাঁকা ফ্ল্যাটের ভিডিয়ো ভাইরাল, ফ্ল্যাট কেন সিল করা হয়নি? উঠল প্রশ্ন

সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর একাধিকবার নিজের বয়ান বদলেছেন বলেও অভিযোগ করেন সুশান্তের ওই পারিবারিক বন্ধু। প্রসঙ্গত, সন্দীপ সিং অবশ্য সুশান্তের মৃত্যুর পর সুশান্ত অঙ্কিতার সঙ্গে নিজের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সুশান্তকে নিয়ে তাঁর একটি ছবি বানানোর কথা ছিল বলেও দাবি করেন সন্দীপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput Friend | Bihar Police Questioned Sushant Singh Rajput Friend Mahesh Shetty And Doctor | बिहार पुलिस ने सुशांत के दोस्त और डॉक्टर से की पूछताछ, न्याय दिलाने के लिए लगा देंगे जान की बाजी: डीजीपी

Sat Aug 1 , 2020
Hindi News Local Bihar Sushant Singh Rajput Friend | Bihar Police Questioned Sushant Singh Rajput Friend Mahesh Shetty And Doctor पटना4 मिनट पहले कॉपी लिंक डीजीपी गुप्तेश्वर पांडेय ने कहा कि मुंबई गई टीम की मदद के लिए कुछ सीनियर अधिकारी भी जाएंगे। सुशांत के पिता को अगर बिहार पुलिस […]

Breaking News

Recent Posts