Sushant Singh Rajput Death: Rhea Chakraborty And Family Left Home With Big Suitcases At Night, Claims Building Supervisor

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বেশকিছুদিন হল তদন্তে নেমেছে বিহার পুলিস। ইতিমধ্যেই এই মামলায় বেশ কয়েকজনকে জেরা করাও হয়ে গিয়েছে বিহার পুলিসের। তবে তাঁরা এখনও রিয়া চক্রবর্তীর খোঁজ পায়নি। বহুদিন হল রিয়াকে জনসমক্ষে দেখাও যায়নি। এদিকে জানা যাচ্ছে, রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার FIR দায়ের করার পরদিনই রিয়ার পরিবার মুম্বইয়ের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রিয়া যে বিল্ডিংয়ে থাকেন সেখানকার সুপারভাইজার বেশকিছু কথা সামনে এনেছেন। তাঁর কথায়, রিয়া ওই বিল্ডিংয়ে তাঁর বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। তিনদিন আগে রাতে নাকি রিয়া ও তাঁর পরিবারকে একটা বড় স্যুটকেস একটি বড় প্যাকেট নিয়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে। তাঁর কথায়, রাতে একটা ব্লু গাড়িতে রিয়া ও তাঁর পরিবার বিল্ডিং ছেড়ে বের হয়ে যায়। তাঁরা কাউকে না জানিয়েই বের হয়ে যান বলে জানিয়েছেন বিল্ডিংয়ের সুপারভাইজার। এদিকে জানা যাচ্ছে, রিয়া যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন, সুশান্ত সেখানে বহুদিন ধরেই যেতেন না।

আরও পড়ুন-রিয়ার জন্য বাঙালি মেয়েদের নোংরা ভাষায় আক্রমণ, কড়া জবাব দিলেন নুসরত

আরও পড়ুন-এখনও খোঁজ পায়নি বিহার পুলিস, কোথায় আছেন রিয়া চক্রবর্তী?

 এদিকে সুশান্তের বাবা কে কে সিং রাজপুত FIR দায়ের করার পরই রিয়ার আইনজীবী সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে মামলা বিহার থেকে মুম্বই পুলিসের তদন্তাধীনে নিয়ে আসার আবেদন করেন। যে মামলার শুনানি আগামি ৫ তারিখ হওয়ার কথা রয়েছে। এদিকে সম্প্রতি রিয়া একটি ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, তাঁর সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছে, তবে বিচার ব্যবস্থার উপর তাঁর ভরসা রয়েছে। সত্য প্রকাশ্যে আসবে।

এদিকে রিয়ার বিরুদ্ধে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন সুশান্ত সিং রাজপুতের নিরাপত্তারক্ষী ও প্রাক্তন কুক। 

আরও পড়ুন-সুশান্ত-রিয়াকে নিয়ে ছবি বানানোর কথা ছিল, পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিসের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

आपसी विवाद को रोकने पर सिविक वॉलिंटियर को शराबियों ने पीट-पीटकर उतारा मौत के घाट

Sun Aug 2 , 2020
कोलकाता। पश्चिम बंगाल की राजधानी कोलकाता में एक सिविक वॉलिंटियर को शराबियों ने सिर्फ इसीलिए पीट-पीटकर मौत के घाट उतार दिया क्योंकि उसने उनके आपसी विवाद को रोकने की कोशिश की थी। मृतक की पहचान सनी के रूप में हुई है। 30 साल का सनी खिदिरपुर का रहने वाला था […]

Breaking News

Recent Posts