শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, মেয়ে উষসী সেকথা জানালেন ফেসবুকে

নিজস্ব প্রতিবেদন:  বর্ষীয়ান সিপিএমনেতা শ‍্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে একথা জানিয়েছেন শ‍্যামলবাবুর মেয়ে ঊষসী চক্রবর্তী। এর আগে কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মাও খোঁজ নেন বর্ষীয়ান নেতার। সবরকম সাহায‍্যের আশ্বাস দিয়েছেন তিনি।

কোভিড আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাইপাসের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ নেতা।
বাবার শরীর যে ভালো নেই, নিজেই ফেসবুকে সেকথা জানিয়েছিলেন উষসী চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার একই সমস্যায় ভুগেছেন বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: বাড়িতেই রামপুজো করলেন দিলীপ ঘোষ, ছাদে উঠে যা করলেন, মন কাড়ল সবার…

 

তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে এখন আংশিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

26 Years Of Hum Aapke Hai Koun: Madhuri Dixit shares a collage recreating the signature pose with Salman Khan : Bollywood News

Wed Aug 5 , 2020
Madhuri Dixit and Salman Khan starrer Hum Aapke Hai Koun..! is one of the most-watched films for all the 90s kids. The film still happens to be one of the favourites and is considered as an all-time classic. With Suraj Barjatya’s direction and Salman Khan and Madhuri Dixit’s chemistry, Hum […]

Breaking News

Recent Posts